শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাঁশখালীতে আহলে সুন্নত ওয়াল জামাতের ফ্রান্স বিরোধী বিক্ষোভ অনুষ্টিত।

বাঁশখালীতে আহলে সুন্নত ওয়াল জামাতের ফ্রান্স বিরোধী বিক্ষোভ অনুষ্টিত।

ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের ঘটনায় বিশ্বের ধর্মপ্রাণ মুসলিম জনতার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। বিশ্বনবীর অপমান কোন অবস্থায় মেনে নেয়া যায় না। তাই বিশ্ব ব্যাপী বইছে প্রতিবাদের ঝড়। বর্জন করা হচ্ছে ফ্রান্সের পণ্য। তবে এখনো ফ্রান্স ক্ষমা চায়নি। উল্টো মুসলিম জনতাকে ঠেলে দিচ্ছে আন্দোলনের দিকে। শান্ত পৃথীবিকে করে তুলেছে অশান্ত। চলছে একের পর এক ফ্রান্স বিরোধী আন্দোলন।


১৪ নভেম্বর’২০ ইং, শনিবার বিকাল ৪ টার সময় আহলে সুন্নাত ওয়াল জামায়াত চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়ন শাখার উদ্যোগে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল পশ্চিম বড়ঘোনার গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয় সংলগ্ন আশরফ আলী রোডে অনুষ্টিত হয়। মাওলানা জাহাঙ্গির আলম রেজভীর সভাপতিত্বে অনুষ্টিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বুড়িশ্বর সুবেদার জামে মসজিদের খতিব বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবদুস ছাত্তার হোছাইনী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিধ নুরুল হক সিকদার, মাওলানা আবু তাহের তৈয়বী, মাওলানা আবুল কালাম আল কাদেরী, ও মাওলানা মোজাম্মেল হক।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুস ছাত্তার হোছাইনী ফ্রান্স সরকার ও মহানবী(স:)’কে ব্যঙ্গ করে আঁকা কার্টুনিস্টের তীব্র সমালোচনা করে বলেন, দল-মত নির্বিশেষে বিশ্বের সকল মুসলমানদের উচিত ফ্রান্স সরকারের প্রতিবাদ করা, কেননা রাস্ট্রিয় পৃষ্টপোষকতায় কার্টুনিস্ট মেক্রো আমাদের প্রিয় নবীজি(স:) এর ব্যঙ্গ কার্টুন আঁকার এ ধৃষ্টতা দেখিয়েছে।


সভাপতি মাওলানা জাহাঙ্গির বলেন, বিশ্বের সকল মুসলিম দেশের উচিত, ফ্রান্সের উৎপাদিত সকল পন্য বর্জন করার মাধ্যমে বিশ্ব দরবারে ফ্রান্সকে কোনঠাঁশা করে এ ধৃষ্টতার দাঁতভাঙ্গা জবাব দেওয়া। তিনি উপস্থিত সকলকে ফ্রন্সের উৎপাদিত পন্য ব্যবহার না করতে অনুরোধ জানান। প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পশ্চিম বড়ঘোনা সকাল বাজার থেকে নতুন মার্কেট প্রদক্ষিন করে পুনরায় গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়। মিছিলে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশগ্রহন করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com