শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে প্রবাসীর স্ত্রীকে বাড়ি থেকে উচ্ছেদ চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

বোয়ালমারীতে প্রবাসীর স্ত্রীকে বাড়ি থেকে উচ্ছেদ চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

বোয়ালমারীতে বাড়ি দখল করার মিথ্যা অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরের দক্ষিণ শিবপুর এলাকার বাসিন্দা ইতালি প্রবাসী ফারুক মৃধার স্ত্রী সুলতানা আক্তার সাথীর মা আলেয়া বেগম। শিবপুরস্থ মেয়ের বাড়িতে শনিবার (১৪.১১.২০) বেলা ১১টায় এ সংবাদ সম্মেলন করেন।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলার ইছাডাঙ্গা গ্রামের মোক্তার হোসেনের মেয়ে মোসা. মদিনা খানম বেশ কিছুদিন যাবত আমার মেয়ের বাসায় গিয়ে মেয়ে জামাইকে নিজের স্বামী দাবী করে এবং আমার মেয়েকে বাসা ছেড়ে চলে যেতে বলে। মদিনার পিতা মোক্তার হোসেন প্রায়ই আমার মোবাইলে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও ভয়ভীতি দেখায়। গত ৮ নভেম্বর মদিনা খানম আমার মেয়ের বাসায় গিয়ে হুমকি দেয়। একই দিন সন্ধ্যায় আমার মেয়ে বাসা থেকে বের হয়ে আমার বাসায় আসার সময় গোরস্থায় সংলগ্ন রাস্তায় ২টি মোটরসাইকেলে অজ্ঞাতনামা ৪ জন লোক আমার মেয়ের গতিরোধ করে তাকে ভয়ভীতি দেখায় ও তার স্বামীর বাসা থেকে চলে না গেলে তাকে খুন-জখমের হুমকি দেয়।

এ ঘটনায় আমার মেয়ে সুলতানা আক্তার সাথী বোয়ালমারী থানায় একটি জিডি করেছে। জিডি নম্বর ৩৪২, তারিখ- ০৯/১১/২০২০ ইং। তিনি আরও বলেন, আমার মেয়ে সাথী আক্তারের সাথে ফারুক মৃধা ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর বিবাহ হয়।


বাড়ি দখলে রেখে জোর করে বসবাস করার বিষয়ে ফারুক মৃধার মা (সুলতানা আক্তার সাথীর শ্বাশুড়ি) বলেন, একজন জোর করে কি কারও বাড়ি থাকতে পারে, কোন অধিকার না থাকলে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com