বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
করোনা আক্রান্ত সালাহ

করোনা আক্রান্ত সালাহ

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। তবে করোনায় আক্রান্ত হলেও তার মাঝে কোনও উপসর্গ নেই।
শুক্রবার তার আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে মিসরীয় ফুটবল ফেডারেশন।

এক বিবৃতিতে মিসর ফুটবল ফেডারেশন জানায়, ২৮ বছর বয়সী এই ফুটবলারের শরীরে কোনো উপসর্গ দেখা যায়নি এবং সেলফ আইসোলেশনে আছেন তিনি। দলের বাকিদের কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

করোনায় আক্রান্ত হওয়ার ফলে স্বাভাবিকভাবে জাতীয় দলের আসন্ন দুই ম্যাচে খেলতে পারবেন সালাহ। আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইয়ে শনিবার টোগোর মুখোমুখি হবে মিসর। একই দলের বিপক্ষে মঙ্গলবার ফিরতি পর্বের ম্যাচ খেলবে তারা।

এ ছাড়া নিজেদের পরবর্তী দুই ম্যাচে হয়তো সালাহকে পাবে না লিভারপুলও। আগামী ২১ নভেম্বর প্রিমিয়ার লিগে লেস্টার সিটি ও এর চার দিন পর চ্যাম্পিয়ন্স লিগে আতালান্তার বিপক্ষে খেলবে তারা। এরই মধ্যে চোট নিয়ে মাঠের বাইরে ছিটকে গেছেন দলটির বেশ কয়েকজন খেলোয়াড়। করোনাভাইরাসেও আক্রান্ত হয়েছেন কয়েকজন।

চলতি মৌসুমে লিগে গতবারের চ্যাম্পিয়নদের প্রথম আট ম্যাচেই খেলেছেন সালাহ। গোল করেছেন আটটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com