মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর
আর্জেন্টিনাকে ছাড়িয়ে শীর্ষে ব্রাজিল

আর্জেন্টিনাকে ছাড়িয়ে শীর্ষে ব্রাজিল

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়ে প্রত্যাশিত জয় পেয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।
ঘরের মাঠে ম্যাচের শুরুতেই নেইমারবিহীন ব্রাজিল ছিল চেনা ছন্দে। বলের দখল নিয়ে আধিপত্য বিস্তার করে সেলেসাওরা। তবে প্রতিপক্ষের জমাট রক্ষণ ভেদ করতে পারেনি জেসুস-ফিরমিনো-রিচার্লিসনরা। বিপরীতে ভেনেজুয়েলাও আক্রমণ শানিয়ে গোল করতে ব্যর্থ হয়। তবে সুযোগ ছিল এগিয়ে যাওয়ার। কিন্তু সুযোগ হাতছাড়া করে স্বাগতিক ফরোয়ার্ডরা। ফলে প্রথমার্ধ থাকে গোলশূন্য।

বিরতির পরও কাঙ্ক্ষিত গোল পেতে মুর্হুমুহু আক্রমণ চালায় ব্রাজিলিয়ানরা। অবশেষে ৬৭ মিনিটে জালের ঠিকানা খুঁজে পায় স্বাগতিকরা। রবার্তো ফিরমিনোর দারুণ গোলে এগিয়ে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে ভেনেজুয়েলা।

তবে শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি কোন দলই। ফলে ১-০ ব্যবধানে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে তিতের শিষ্যরা।

এই জয়ে তৃতীয় রাউন্ড শেষে দুই পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান দখলে নিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার সঙ্গে পয়েন্ট সমান থাকলেও এই জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে ব্রাজিল। আর্জেন্টিনা ৭ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দুইয়ে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com