শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নবীনগরে মাদকবিরোধী ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত-

নবীনগরে মাদকবিরোধী ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত-

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাঙ্গরা দক্ষিণ পশ্চিম পাড়া মাদকবিরোধী ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

“খেলাকে হ্যাঁ বলি, মাদক কে না বলি” এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (১৩/১১) বিকেলে উপজেলা বাঙ্গরার বাজারের পশ্চিম পাশের অস্থায়ী মাঠে এই ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় অংশগ্রহণ করেন নবীনগরের হাজিপুর একাদশ বনাম মুরাদনগরের গাজীপুর একাদশ।
উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক পারভেজ হোসেন ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন।

বাঙ্গরা বাজার পরিচালনা কমিটির সভাপতি রবিউল আওয়াল রবি’র সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের যুব ও ক্রিয়া সম্পাদক নাছির উদ্দিন, মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি আবু কাউসার, সহ সভাপতি ইমতিয়াজ বেগ ইমন, সাধারন সম্পাদক ওমর ফারুক, পৌর কমিটির সভাপতি আনোয়ার হোসেন, আওয়ামিলীগ নেতা হারুনূর রশিদ, কুদ্দুস মিয়া, বাতেন মিয়া, মোখলেছুর রহমান, এডভোকেট মাহাবুবুল হক ফোরকান, নাজিম উদ্দিন মেম্বার, ব্যবসায়ী হাসান উদ্দিন, হাবিবুর রহমান, বাছির সরকার, আবুল বাশার, যুবলীগ নেতা সুমন খান, সাইদুল ইসলাম সহ আরো অনেকে।

খেলায় গাজিপুর একাদশকে হারিয়ে হাজিপুর একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ৩২ ইঞ্চি এলইডি টিভি ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে ২৪ ইঞ্চি এলইডি টিভি তুলে দেন।

খেলায় আম্পিয়ারের দায়িত্ব পালন করেন মোঃ শামীম ও সুমন। উত্তেজনাপূর্ণ এই ফাইনাল খেলা দেখতে দর্শকের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com