শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ধর্মীয় অনুভূ‌তিতে আঘাত করায় পটুয়াখালীতে মিঠুকে আটক করেছে পুলিশ।

ধর্মীয় অনুভূ‌তিতে আঘাত করায় পটুয়াখালীতে মিঠুকে আটক করেছে পুলিশ।

সামা‌জিক যোগাযোগ মাধ‌্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে অপপ্রচার চালানোর অ‌ভিযোগে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক গণ‌শিক্ষা‌বিষয়ক সম্পাদক মো. আবদুল্লাহ আল নোমান মিঠুকে গ্রেফতার করেছে পু‌লিশ।

শুক্রবার বিক‌েল সাড়ে ৫টার দি‌কে শহর সংলগ্ন আউ‌লিয়াপুর এলাকা থেকে ডি‌বি পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরু‌দ্ধে ডি‌জিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

সদর থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) আকতার মোর্শেদ জানান, গত কয়েক‌দিন ধরে ইসলাম ধর্ম নিয়ে তার ফেসবুক আই‌ডিতে ধর্মীয় অনুভূ‌তিতে আঘাতপ্রাপ্ত নানা ধরনের অপপ্রচার চা‌লানো হচ্ছিলো। যা নি‌য়ে সামা‌জিক যোগাযোগ মাধ‌্যমে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা সৃ‌ষ্টির পাশাপা‌শি তীব্র প্রতিবা‌দের ঝড় ওঠে। যা পরে বিক্ষোভে প্রকাশ পায়।

পটুয়াখালী জেলা পু‌লিশের নজরে আস‌লে বিষয়টি পর্যবেক্ষণ করে শুক্রবার দুপুর থেকে তাকে আট‌কের জন‌্য অ‌ভিযা‌নে নামে পুলিশ। এক পর্যায়ে বিকেল সাড়ে ৫টায় আউ‌লিয়াপুর থে‌কে তাকে গ্রেফতার ক‌রা হয়। তার বিরুদ্ধে পু‌লিশ বাদি হয়ে ডি‌জিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে। তার নাম আবদুল্লাহ আল নোমান মিঠু হ‌লেও ফেসবু‌কে নোমান মিঠু না‌মে প‌রি‌চিত।

উল্লেখ‌্য, পটুয়াখালী জেলাসহ দেশের বি‌ভিন্ন এলাকায় নোমান মিঠু একজন ব্লগার হিসাবেও প‌রি‌চিত। সাম্প্রতিক সময়ে পটুয়াখালী শহরের বি‌ভিন্ন স্থানে বন্ধুদের নিয়ে প‌রিত‌্যক্ত জ‌মিতে কৃষ্ণচূড়া গাছ লা‌গিয়ে “অ‌ক্সি‌জে‌নের ফে‌রিওয়ালা” হিসেবে বেশ প‌রি‌চি‌তি লাভ করেছেন তিনি।

এছাড়াও পৌরসভা ও জেলা প‌রিষ‌দের বি‌ভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ফেসবুকে তুলে ধরে আলোচনায় এসে‌ছিলেন তিনি। কিন্তু গত ক‌য়েক‌দিন ধরে ধর্মীয় অনুভু‌তিতে আঘাত করে স্ট্যাটাস দেয়ায় তোপের মুখে পড়েন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com