শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ডিমলায় ওবায়দুল কাদেরের সই জাল করে ইউনিয়ন আওয়ামীলীগের কমিটিঃ নেতা কর্মীদের ক্ষোভ।

ডিমলায় ওবায়দুল কাদেরের সই জাল করে ইউনিয়ন আওয়ামীলীগের কমিটিঃ নেতা কর্মীদের ক্ষোভ।

বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষর জাল করে ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়ন আওয়ামীলীগের নির্বাচিত কমিটি বহিস্কার ও নতুন আহবায়ক কমিটি প্রদান করে মানহানিকর ও প্রতারণামূলক তথ্য প্রচার করে আওয়ামীলীগের প্রতি জনমনে বিদ্বেষ ও সংগঠনের মধ্যে শত্রুতা সৃষ্টি করে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছে।

জানা গেছে গত ০৭.১২.২০১৯ ইং তারিখে অনুষ্ঠিত খালিশা চাপানী ইউনিয়ন আওয়ামীলীগ সম্মেলনে ভোটাদানের মাধ্যমে ১০৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মোঃ সোহরাব হোসেন নেতা ও ১০৫ ভোট পেয়ে নির্বাচিত হন আক্তারুজ্জামান চৌধুরী আকুল।

গত ২০.০২.২০২০ তারিখে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষর জাল করে পূর্বের নির্বাচিত কমিটির সদস্যদের বহিস্কারাদেশের কপি এলাকায় প্রচার করা হয় এবং গত ০৪.১০.২০২০ তারিখে আবারও স্বাক্ষর জাল করে মোঃ ইসমাইল হোসেনকে আহবায়ক করে ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়ন আওয়ামীলীগের ১১ সদস্য বিশিষ্ট কমিটির নামের তালিকা প্রচার করেন মোঃ ইসমাইল হোসেন ও কমিটির সদস্যরা।

দলীয় এহেন কর্মকান্ডে সন্দেহ হলে ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও ডিমলা উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ নীলফামারী জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের সহযোগীতা কামনা করেন। জেলা নেতৃবৃন্দ রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে থাকা আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নিকট থেকে নিশ্চিত হয়েছেন যে, এটি জাল স্বাক্ষর। গত ১১.১১.২০২০ তারিখ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খালিশা চাপানী ইউনিয়নে রাজনৈতিক সফরকালে,

ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত বহিস্কারাদেশ ও ১১ সদস্য বিশিষ্ট কমিটির স্বাক্ষর জাল বলে ঘোষণা দেন এবং পূর্বের নির্বাচিত কমিটিকে বহাল ঘোষনার পরপরই উপস্থিত নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্য বয়ে যায়।

এলাকার আপমর জনসাধারণ সহ দলীয় নেতা কর্মীরা এমন অপকর্মের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com