রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বঙ্গবন্ধু টি-২০ টুর্না‌মে‌ন্টে ব‌রিশা‌লের নতুন দল “ফরচুন ব‌রিশাল”

বঙ্গবন্ধু টি-২০ টুর্না‌মে‌ন্টে ব‌রিশা‌লের নতুন দল “ফরচুন ব‌রিশাল”

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ ২০২০ টুর্নামেন্টে এক বর্ণাঢ্য টিম গঠন করেছে “ফরচুন বরিশাল”। বাংলাদেশ জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে দলে ভিড়িয়েছে তারা।

এছাড়াও মারকুটে ব্যাটসম্যান আফিফ হোসাইন, গতিদানব তাসকিন আহমেদ ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকেও দলে ভিড়াতে সক্ষম হয়েছে। তাছাড়াও বরিশালের ছেলে কামরুল ইসলাম রাব্বী, আবু জায়েদ চৌধুরী রাহিসহ বেশ কয়েকজন নামিদামি বোলার ও ব্যাটসম্যানকে দলে ভিড়িয়েছে। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে ফরচুন বরিশাল’র পক্ষ থেকে এ খবর জানানো হয়।

তাদের পূর্ণাঙ্গ খেলোয়াড়দের তালিকায় যারা রয়েছেন তারা হলেন, তামিম ইকবাল খান, আফিফ হোসাইন ধ্রুব, তাসকিন আহমেদ, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ চৌধুরী রাহি, তৌহিদ হৃদয়, তানভির ইসলাম, সুমন খান, মোহাম্মদ সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল আকন, মোঃ পারভেজ হোসাইন ইমন, কামরুল ইসলাম রাব্বী, আবু সায়েম ও সোহরাওয়ার্দী শুভ।
ফরচুন গ্রুপের চেয়ারম্যান মো. মিজানুর রহমান এ প্রসঙ্গে বলেন,

একটি দল গঠন করতে হলে কাউকে না কাউকে উদ্যোগ নিতে হয়। এখানে আমি বরিশালবাসীর পক্ষ থেকে সেই উদ্যোগ গ্রহণ করেছি মাত্র। তাই এই টিম গোটা বরিশালবাসীর। যা বরিশালের সকলের জন্য গর্বের বিষয়। এই দলের বিজয় হবে পুরো বরিশালবাসীর বিজয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com