শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পুনরায় নির্বাচিত হলে বরাইদ ইউনিয়নকে মডেল ইউনিয়ন গড়ব- হারুন অর রশিদ

পুনরায় নির্বাচিত হলে বরাইদ ইউনিয়নকে মডেল ইউনিয়ন গড়ব- হারুন অর রশিদ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়ন থেকে আবারো আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মো. হারুন-অর-রশিদ। ২০১৬ সালে আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে তিনি বিপুল ভোটে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এবারো তিনি জনগণের ব্যাপক সাড়া পেয়েছেন।

তিনি সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। বরাইদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজে ব্যাপক অংশ নিয়েছেন নিয়মিত।

বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মানিকগঞ্জ সদর-সাটুরিয়া আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব জাহিদ মালেক স্বপন এমপি তাকে সুযোগ দিলে তিনি বরাইদ ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে উপহার দিতে চান। তিনি নিয়মিত প্রত্যন্ত জনপদ ও নির্বাচনী এলাকায় জনকল্যাণমূলক কাজে আরও ব্যাপকভাবে অংশগ্রহণ করছেন।

বরাইদ ইউনিয়নে শতভাগ বিদ্যুৎ, রাস্তা-ঘাট, কৃষি, শিক্ষা ও চিকিৎসাখাত, কালভার্ট-ব্রীজ, নদী ভাঙন, বানভাসি মানুষের পাশে দাঁড়ানো, অবকাঠামো, মসজিদ, মাদ্রাসা, মন্দির, খেলাধুলা ও গরীব অসহায় মানুষের পাশে থেকেছেন তিনি। এছাড়াও চলমান মহামারি করোনাভাইরাস সময়ে জনসচেতনতা, মাস্ক, জীবাণুনাশক, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। অগ্রাধিকার ভিত্তিতে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতাসহ কৃষিতে প্রণোদনা দিয়েছেন।
বরাইদ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা. মো. আব্দুল কাদের বলেন, বিগত ২০১৬ সালে মো. হারুন-অর-রশিদকে জনগণ বিপুল ভোটে নির্বাচিত করেছিল। এবারো তিনি জনগণের ব্যাপক সাড়া পেয়েছেন। কর্মীবান্ধব হারুন এবারো দলীয় মনোনয়ন পেলে তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন।

উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বলেন, ক্লিন ইমেজের তারুণ্যের প্রতীক মো. হারুন-অর-রশিদকে পুনরায় নির্বাচিত করতে আওয়ামীলীগসহ সকল সহযোগী অঙ্গসংগঠন একাট্টা হয়েছে।
বরাইদ ইউনিয়নের জনগণ মো. হারুন-অর-রশিদের প্রতি আস্থা রেখেছে। দলীয় মনোনয়ন দিলে এবারো তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন। মো. হারুন-অর-রশিদ বরাইদ ইউনিয়নে ব্যাপক উন্নয়ন করেছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করতে হবে।

সাটুরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাটুরিয়া কালুশাহ বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ আমিনুর রহমান খান মজলিশ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতিমুক্ত তরুণ নেতৃত্ব পছন্দ করেন। মো. হারুন-অর-রশিদ ঘুষ ও দুর্নীতি মুক্ত সর্বোচ্চ কর্মীবান্ধব চেয়ারম্যান হিসেবে ইউনিয়নে প্রচুর সুনাম কুড়িয়েছে। মানিকগঞ্জ সদর-সাটুরিয়া আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব জাহিদ মালেক স্বপন এমপির হাতকে শক্তিশালী করতে বরাইদ ইউনিয়ন থেকে চেয়ারম্যান হিসেবে মো. হারুন-অর-রশিদের বিকল্প নেই।

বরাইদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আগামী নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মো. হারুন-অর-রশিদ আলোর বাণী বিডি ডট কম কে
বলেন,

মানিকগঞ্জ সদর-সাটুরিয়া আসনের সফল সংসদ সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব জাহিদ মালেক এমপির নির্দেশে বরাইদ ইউনিয়নের ব্যাপক উন্নয়ন করেছি। আমি এবারো আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী। গতবার আমাকে আওয়ামীলীগের মনোনয়ন দেওয়ায় ইউনিয়নের জনগণ আমাকে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত করেছিল। আমি দলীয় মনোনয়ন পেয়ে পুনরায় নির্বাচিত হলে সকলকে সাথে নিয়ে পরিকল্পিত ইউনিয়ন গড়ে তুলব এবং সন্ত্রাস, চাঁদাবাজ, বাল্য বিবাহ, মাদকমুক্ত সমাজ ও দুর্নীতিসহ সকল অপরাধ সমাজ থেকে দূর করবো।

তিনি আরো বলেন আমি মাননীয় স্বাস্থ্য মন্ত্রী আলহাজ্ব জাহিদ মালেক স্বপন এমপি ও সাটুরিয়া উপজেলার চেয়ারম্যান জননেতা বীর মুক্তিযোদ্ধা এ্যাঃ আব্দুল মজিদ ফটো সহ জেলা- উপজেলা ও ইউনিয়নের সকল নেতৃবৃন্দের সুপরামর্শ ও সমর্থন প্রত্যাশা করি, মনোনয়ন পেলে বিপুল ভোটে নির্বাচিত হব-ইনশাল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com