শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তারুণ্যের অন্যরকম এক সাহসী মেলা : বদলে দিতে পারে সমাজ

তারুণ্যের অন্যরকম এক সাহসী মেলা : বদলে দিতে পারে সমাজ

ঝিনাইদহের উদ্যোক্তাদের একমাত্র জনপ্রিয় ফেসবুক গ্রুপ “অলটাইম বেচাকেনা”

আলিফ আবেদীন গুঞ্জন, ঝিনাইদহঃ
ঝিনাইদহে বেচাকেনার জ্ঞান – পিপাসু ভুবন হিসেবে পরিচিত জনপ্রিয় ফেসবুক গ্রুপ “অলটাইম বেচাকেনা”র সদস্য সংখ্যা অতি অল্প সময়ের মাঝেই ২৭ হাজার সদস্যের মাইলফলক স্পর্শ করেছে। নানা কারণে অধিকাংশ মানুষ যখন বেকারত্বের মূখে, ঠিক তখনি অতি অল্প সময়ের ব্যবধানে তথা জ্ঞান – পিপাসুদের এই মিলন মেলা সমাজের জন্য অন্যরকম এক আশার আলোর বার্তা দিচ্ছে। ঝিনাইদহের সফল উদ্যোক্তা “অলটাইম বেচাকেনা” গ্রুপের প্রধান নির্বাহী শরীফ আহমেদ রিমন ও এডমিন সাব্বির আহম্মেদ জুয়েল সহ কয় একজনের প্রচেষ্টায় গত জুন মাসের শেষের দিকে ঝিনাইদহের একমাত্র কেনাবেচার প্লার্ট ফরম “অলটাইম বেচাকেনা”র জন্ম।

ঝিনাইদহে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও আপন মহিমায় ভাস্বর ব্যক্তিদের সংগঠন হল অলটাইম বেচাকেনা। ঝিনাইদহে আনাচে – কানাচে ছড়িয়ে – ছিটিয়ে থাকা তরুণ উদ্যোক্তা ও মেধাবীদের একই সূত্রে আবদ্ধ করেছে এই “অলটাইম বেচাকেনা” গ্রুপ। ঝিনাইদহে কিছু তরুণ উদ্যোক্তা নিজের চেষ্টা, শ্রম, মেধা মনন দিয়ে তৈরী করা পণ্য দিয়ে মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। অতি অল্প সময়ে হাটি হাটি পা পা করে অলটাইম বেচাকেনা আজ ২৭ হাজার সদস্যের একটি পরিবারে রূপান্তরিত হয়েছে। যেখানে প্রতিযোগিতা আছে গুণগতমানের। সবাই একে অন্যের পরিপূরক, এক অন্যরকম হৃদ্যতাপূর্ণ পরিবেশ।

তরুণ উদ্যোক্তাদের সাথে কাজ করছে এবং ভবিষ্যতে গ্রুপটিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে যুগোপযোগী সিদ্ধান্ত গৃহীত। গ্রুপ সদস্যদের প্রতি সব সময় নতুন নতুন সুযোগ সৃষ্টি করছে “অলটাইম বেচাকেনা” গ্রুপটি। সময় ও বাস্তবতাকে ধারন করে “অলটাইম বেচাকেনা”তে সবসময় নিয়মিত পর্যবেক্ষণ করছে দায়িত্বশীল এডমিন প্যানেল। এই গ্রুপে পুরুষের পাশা পাশি নারী উদ্যোক্তারাও কাজ করছে। আর নারীরা আজ কোন ক্ষেত্রে পিছিয়ে নেয়,

তাছাড়া অনলাইনের মাধ্যমে নারীরা তাদের সংসারের সমস্ত কাজ ঠিক রেখে উদ্যোক্তা হিসেবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে যাচ্ছে। ঝিনাইদহে এসব তরুণ উদ্যোক্তাদের মেধা দেশ – বিদেশে ছড়িয়ে দেবার লক্ষ্যে কাজ করে যাচ্ছে “অলটাইম বেচাকেনা”র এই গ্রুপটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com