শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

শিরোনাম :
সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ভগ্নিপতি আমানত উল্যাহর ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ভগ্নিপতি আমানত উল্যাহর ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক

তথ্যমন্ত্রীর দপ্তর
ঢাকা

ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০:

নোয়াখালীর কৃতি সন্তান সাবেক ডিভিশনাল ইন্সপেক্টর অভ রেজিস্ট্রেশন এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভগ্নিপতি মো. আমানত উল্যাহ’র ইন্তেকালে গভীর শোক ও দু:খপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে ৭৩ বছর বয়সে তার ইন্তেকালের সংবাদে (ইন্নালিল্লাহি……..রাজেউন) তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মৃত্যুকালে আমানত উল্যাহ স্ত্রী তাহেরা বেগম, চার ছেলে এবং তিন মেয়ে রেখে গেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভের পর কোম্পানীগঞ্জের চৌধুরীহাট বি.জামান জুনিয়র হাই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন কোম্পানীগঞ্জের মেহেরুন্নেছা গ্রামে জন্মগ্রহণকারী আমানত উল্যাহ। পরে ১৯৬৯ সালে ইস্ট-পাকিস্তান সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সাব-রেজিস্ট্রার পদে যোগদান করেন। জেলা রেজিস্ট্রার হিসেবে তিনি ভোলা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় দায়িত্ব পালন শেষে ডিভিশনাল ইন্সপেক্টর অভ রেজিস্ট্রেশন হিসেবে অবসর গ্রহণ করেন।

দেশের বিভিন্ন স্থানে তিনি দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী মরহুম আমানত উল্যাহ ছিলেন একজন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। চাকুরির সুবাদে তিনি ফটিকছড়ি কলেজ, ফটিকছড়ি গার্লস জুনিয়র হাই স্কুল,

ফটিকছড়ি নর্থ দরুম প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করেন। এছাড়া কোম্পানীগঞ্জে চৌধুরীহাট কলেজও তার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। কোম্পানীগঞ্জের মেহেরুন্নেছা স্কুলকে মাধ্যমিক পর্যায়ে উন্নীত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষা বিস্তারের পাশাপাশি মরহুম আমানত উল্যাহ সমাজসেবায়ও অবদান রেখেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী তাহেরা বেগম ছাড়াও চার ছেলে এবং তিন মেয়ে রেখে যান। তার সন্তানরা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তার ছেলেদের মধ্যে ড. মামুনুর রশিদ দারুস সালাম ইউনিভার্সিটি, ব্রুনাই-এ অধ্যাপনায় নিয়োজিত। ব্যক্তিজীবনে মরহুম আমানত উল্যাহ ছিলেন একজন বন্ধুবৎসল, ন্যায়পরায়ণ ও পরোপকারী ব্যক্তিত্ব।


শুক্রবার কোম্পানীগঞ্জের নিজবাড়িতে সকাল নয়টায় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা পারিবারিক সূত্রে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com