ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নতুন ধারার কাজ দিয়ে এরই মাঝে ডিমান্ড ফ্যাশন হাউজ ক্রেতাদের মাঝে অন্যরকম উচ্চতায় পৌঁছেছে। তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ শহরে বড় পরিসরে ডিমান্ড ফ্যাশন হাউজ তার ১৩তম শাখার শুভ উদ্বোধন করলো ১১ নভেম্বর।
জমকালো আয়েজনের মধ্য দিয়ে নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অ্যাড. মোয়াজ্জেম হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ।
আরো উপস্থিত ছিলেন দেশ সেরা সব নামী দামী মডেলবৃন্দ। প্রচুর কৌতুহল নিয়ে সকাল থেকেই স্থানীয় জনগন এবং ক্রেতাদের মাঝে ব্যপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিকেলে ফিতে কেটে নতুন শোরুমের শুভ উদ্বোধনের পরে শুরু হয় জমকালো ফ্যাশন শো, মিউজিকের তালে তালে দেশ সেরা সব মডেলরা ডিমান্ডের নতুন ডিজাইনের কাপড় পড়ে উপস্থিত দর্শকদের সামনে যখন ক্যাটওয়াক করে তখন চারিদিক বর্নিল আলোয় আলোকিত হয়ে ওঠে। চারিদিক করতালিতে মুখরিত হয়ে ওঠে।
মডেলদের মধ্যে ছিলেন নিবির আদনান নাহিদ, রাজ ম্যানিয়া, রুপক, রাব্বি, নিহাব, তানজিম ইমরান, তৃন, পিউ কাহা ও রিবা।পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইমতু রাতিশ।
ডিমান্ড ফ্যাশন হাউজের এর ব্যবস্থাপনা পরিচালক ও ডিজাইনার রাসেল মাহমুদ বলেন ,আমরা সবসময়ই আমাদের পোশাকের ডিজাইনে নতুনত্ব আনার চেষ্টা করি এবং আমরা সবসময় আমাদের সম্মানিত ক্রেতাদের সাধ এবং সাধ্যের কথা মাথায় রেখে কোয়ালিটি পণ্য ও সার্ভিস দেয়ার সর্বোচ্চ চেষ্টা করি।
Leave a Reply