শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

শিরোনাম :
সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী
ঢাকায় বাসে আগুন দেওয়ার ঘটনায় আটক ৯

ঢাকায় বাসে আগুন দেওয়ার ঘটনায় আটক ৯

রাজধানীর নটাপল্টনে বাসে আগুন দেওয়ায় সন্দেহভাজন ৯ জনকে আটক করেছে পুলিশ। পল্টন থানার ওসি অপারেশনস হিরন্ময় সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় তাদেরকে আটক করা হয়েছে।
এর আগে, একইদিন দুপুরে ভোটে অনিয়মের অভিযোগ এনে মতিঝিল, প্রেস ক্লাব সংলগ্ন সচিবালয় মোড়, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও শাহবাগ এলাকায় বাসে আগুন দেওয়া হয়।

সিসিটিভির ফুটেজে দেখা যায়, নয়া পল্টনে কর কার্যালয়ের সামনে একটি সরকারি বাসে আগুন দিয়ে দৌড়ে পালাচ্ছেন দুই ব্যক্তি। পরে কর কার্যালয়ের কর্মচারীরা এসে আগুন নেভান।

এর কিছুক্ষণ আগেই ঢাকার উত্তরা-বাড্ডা এলাকায় উপনির্বাচনে অনিয়মের অভিযোগ এনে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে ভাসানী ভবন হয়ে আবার সেখানে ফেরেন দলটির নেতাকর্মীরা। দলীয় কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।

বিক্ষোভকারীরাই কর কার্যালয়ের সামনে থাকা বাসে আগুন দিয়েছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

পরে পুলিশ ঘটনাস্থলে গেলে সরে পড়েন বিক্ষোভরত বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনকে ঘিরে গেল কয়েকদিন ধরেই নানা ধরনের অভিযোগ তুলে আসছে বিএনপি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com