ময়মনসিংহের হালুয়াঘাটেৱ গোবরাকুড়া ও কড়াইতলী স্থল বন্দর দিয়ে বহুল প্রতীক্ষিত ভারতীয় কয়লা আমদানি শুরু হয়েছে।
আজ ১২ই নভেম্বর বৃহস্পতিবার বেলা তিনটায় গোবরাকুড়া ও সাড়ে তিনটায় কড়াইতলী স্থলবন্দর দিয়ে পাথর কয়লা বোঝাই ভারতীয় ট্রাক সকল প্রক্রিয়া সম্পন্ন করে আনুষ্ঠানিকতায় কয়লা আমদানি শুরু হলো। এই কয়লা আমদানিতে উচ্ছাস প্রকাশ করেছেন কয়লা আমদানি ও রপ্তানি ব্যবসার সাথে সম্পৃক্ত হালুয়াঘাটের সকল কয়লা ব্যবসায়ী ও বন্দর শ্রমিকরা।
দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ কয়লা আমদানি শুরু হওয়ায় দুটি স্থলবন্দরে খুশির বন্যা বয়ে গেছে।
এ পর্যন্ত এলসি বাবদ প্রায় ২০০/ ২৫০ কোটি টাকার কয়লা আমদানি বন্ধ থাকায় হালুয়াঘাটের কয়লা ব্যবসায়ীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে। কেউ কেউ ব্যাংক ঋণের চাপে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে। তাই বহুল প্রতীক্ষিত এ কয়লা আমদানি আবারও শুরু হওয়ায় উচ্ছাস প্রকাশ করেছেন অনেক ব্যবসায়ী।
হালুয়াঘাট কয়লা ব্যবসায়ী এবং শ্রমিকদের সূত্রে জানা যায় বিগত ২০১৪ সালের পর থেকেই কয়লা আমদানির নিয়ে টানাপোড়ান চলছিলো। ভারতীয় মামলা জটিলতা কাটিয়ে বানিজ্যিক সুযোগ সুবিধা পাবেন বলে আশা প্রকাশ করেন হালুয়াঘাটের কয়লা ব্যাবসায়ীরা।
ব্যবসায়ীদের সুবিধা বাড়লে শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে আর সরকার পাবে বাড়তি রাজস্ব এমনটায় আশা করেন হালুয়াঘাট স্থল বন্দর সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের কাস্টমস ও বন্দর বিষয়ক সম্পাদক মাসুদ করিম শান্ত।
হালুয়াঘাট সীমান্ত দিয়ে কয়লা আমদানির সময় উপস্থিত ছিলেন ভারতীয় রপ্তানিকারক জর্জ মারাক, বরুণ মারাক ও কার্তুষ মারাক, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং ভারতীয় কাস্টমসের প্রতিনিধিরা। বাংলাদেশের আমদানিকারকদের মাঝে উপস্থিত ছিলেন অধ্যাপক অশোক কুমার অপু, সাবেক ইউপি চেয়ারম্যান সালেহ আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শিদ আনোয়ার খোকন, হালুয়াঘাট ধান ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি হুমায়ুন কবির মানিক,
হালুয়াঘাট-আমদানি রপ্তানি কারক গ্রুপের সহসভাপতি স্টিফেন স্টেনসন রংদী, গোবরাকুড়া কয়লা আমদানিকারক সমিতির সভাপতি নুর মোহাম্মদ ও সাধারণ সম্পাদক হযরত আলী, হালুয়াঘাট স্থল বন্দর সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আক্তার হোসেন প্রমুখ।
Leave a Reply