বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সংগঠন নেতা তৈরি করে আর নেতা সংগঠন এগিয়ে নিয়ে যায় : চুমকি

সংগঠন নেতা তৈরি করে আর নেতা সংগঠন এগিয়ে নিয়ে যায় : চুমকি

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, ভালো সংগঠক হয়ে সংগঠন তৈরি করতে হবে। কারণ সংগঠনই নেতা তৈরি করে আবার সংগঠনই নেতাকে এগিয়ে নিয়ে যায়। বিএনপি হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগকে ২১ বছর ক্ষমতার বাহিরে রেখে সাংগঠনিকভাবে এগিয়ে যেতে চেয়েছিল। কিন্তু তারা আজ নিঃস্ব। যে নেতা রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করবে সেই টিকে থাকবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ আয়োজিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও উপজেলা আওয়ামী যুবলীগের কর্মী সভায় স্থানীয় দলীয় কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চুমকি আরো বলেন, আমরা এখন একটি মহামারির মধ্য দিয়ে যাচ্ছি। যুবলীগের মূল উদ্দেশ্য মানুষের পাশে দাঁড়ানো এবং রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করা। যেখানে অন্যায়-অবিচার, অত্যাচার-নির্যাতন সেখানেই প্রতিবাদে যুবলীগ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাজীপুর জেলা আওয়ামী যুবলীগের আহŸায়ক এসএম আলতাফ হোসেন, যুগ্ম আহŸায়ক সেলিম আজাদ।

উপজেলা যুবলীগের সভাপতি এসএম আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী হারুন-অর-রশিদ টিপুর সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা এ্যাড. আশরাফী মেহেদী হাসান, এইচএম আবুবকর চৌধূরী,

পরিমল চন্দ্র ঘোষ, শরীফুল ইসলাম সরকার তোরণ, এ্যাড. মাকসুদ-উল-আলম, শর্মিলা রোজারিও, এসএম রবিন হোসেন, যুবলীগ নেতা বাদল হোসেন, রেজাউর রহমান আশরাফী খোকন, ছাত্রলীগ নেতা তানভীর মোল্লা, ওয়াহিদ হাসান প্রমুখ। এ সময় জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com