ডিকে এম সি হসপিটাল লিঃ এর সহযোগিতা ও সৃষ্টির জন্য মানবতা সংগঠন এর সার্বিক সহযোগিতায় ১১ ই নভেম্বর রোজ বুধবার সকাল ৯ টা হতে ১১ টা পর্যন্ত বরুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মোঃ আহসানউল্লাহ মাস্টার (সভাপতি সৃষ্টির জন্য মানবতা সংগঠন) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিজান, ( সদস্য নারায়ণগঞ্জ জেলা পরিষদ ও পরিচালক রংধনু গ্রুপ) , কর্মসূচির উদ্বোধন করেন আলহাজ্ব মোঃ আবুল হাসেম মাস্টার (প্রধান উপদেষ্টা সৃষ্টির জন্য মানবতা সংগঠন)
এইসময় প্রায় ৪০০ জনের অধিক রোগীকে বিনামূল্যে মেডিসিন, গাইনী ও হরমোন বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে ফ্রী মেডিসিন সহ চিকিৎসাসেবা ও বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
বক্তারা বলেন অন্যান্য বয়সীদের তুলনায় প্রবীণদের স্বাস্থ্য সমস্যা অপেক্ষাকৃত বেশী হয়ে থাকে, অথচ এ বিষয়ে সহায়তা পাওয়ার ব্যবস্থা এবং পরিমাণ খুবই অপ্রতুল। অর্থের অভাবে যে সকল দুঃস্থ এবং দরিদ্র প্রবীণরা রোগে ভুগছেন এবং প্রয়োজনীয় মূহুর্তে চিকিৎসা সেবা পাওয়ার ন্যূনতম সুযোগ পাচ্ছেন না, সেই সকল প্রবীণদের চিহ্নিত করে তাদের জন্য স্বাস্থ্য সহায়তা ও স্বাস্থ্য পরামর্শ দেয়া হবে।

এবং এরপর বিভিন্ন জায়গায় গাছের চারা রোপন করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ জাকির হোসেন, মোঃ নজরুল ইসলাম, আলতাফ হোসেন মেম্বার, মোঃ মোশারফ হোসেন মেম্বার, হাজী আমিন সাউথ, অ্যাডভোকেট রফিকুল ইসলাম রতন, মন্ডল আওলাদ হোসেন সহ অনেকে
Leave a Reply