সিদ্ধিরগঞ্জে দুইটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত এবং দুইটি গ্যাসের রাইজার ও ৫০ ফুট পাইব জব্দ করা হয়েছে ।
গতকাল বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত আদমজীনগর নতুন বাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধানের নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন (টিএন্ডডি) নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপনন বিভাগ এ অভিযান চালায়।
তিতাসের ব্যবস্থাপক মো: রবিউল ইসলাম জানান,বি-ফোর রেস্টুরেন্ড ও মানিকের খাবার হোটেলে অবৈধ ভাবে গ্যাস লাইন সংযোগ দিয়েছিল। তাই দুইটি হোটেলের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বি-ফোর রেস্টুরেন্ডকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
স্থানীয়রা জানায়, আদমজী ইপিজেড পোশাক কারখানায় খাবার সরবরাহকারী ঠিকাদাররা এ দুইটি হোটেলে খাবার রান্না করাত। দৈনিক কমপক্ষে ১০ হাজারের অধিক লোকের খাবার রান্না হত ওই হোটেলে। অধিক লাভের আশায় হোটেল মালিকরা গোপনে অবৈধ ভাবে গ্যাস লাইন সংযোগ দেয়।
Leave a Reply