মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিদ্ধিরগঞ্জে ওকিটকি সহ ভুয়া পুলিশ কর্মকর্তা আটক

সিদ্ধিরগঞ্জে ওকিটকি সহ ভুয়া পুলিশ কর্মকর্তা আটক


সিদ্ধিরগঞ্জে রহমত উল্লাহ (৩৬) নামে পুলিশের এক ভুয়া সহকারি পরিদর্শককে (এএসআই) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গতকাল বুধবার দুপুর ২ টার দিকে গোদনাইল এসও এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রহমত উল্লাহ ঝালকাঠি জেলা সদরের মো: কবির হোসেনের ছেলে। তিনি ফতুল্লার তক্কার মাঠ এলাকার তৈয়ব মিয়ার বাড়ির ভাড়াটিয়া।


স্থানীয়রা জানায়, দুপুরের দিকে সাদা পোশাকে তাকে ওকিটকি নিয়ে এসও এলাকায় ঘুরতে দেখে সন্দেহ হয়। জিজ্ঞাসা করলে তিনি নিজেকে পুলিশের এএসআই বলে পরিচয় দেয়। তখন সিদ্ধিরগঞ্জ থানায় খুঁজ নিয়ে জানা যায় এ নামে থানায় কোন এএসআই নেই। তখন তাকে আটক করা হয়। পরে থানার এসআই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে ছুটে গিয়ে তার সঙ্গে কথা বলে ও খোঁজ খবর নিয়ে জানতে পারে রহমত উল্লাহ ভুয়া। তখন পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।


প্রত্যক্ষদর্শীরা জানায়, কিছুদিন ধরে রহমত উল্লাহ নিজেকে পুলিশের এ এস আই পরিচয় দিয়ে ওকিটকি নিয়ে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়। জেলা প্রশাসনের উদ্যোগে ফতুল্লার তক্কার মাঠ এলাকায় তাকে একটি শিক্ষাপ্রতিষ্ঠান করে দিয়েছে দাবি করে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন কাজের জন্য বিভিন্ন ব্যবসায়ী, শিল্প প্রতিষ্ঠান মালিকদের কাছে গিয়ে অর্থিক অনুদান দাবি করে। মাঝে মাঝে তাকে পুলিশের পোশাক পড়া অবস্থায় দেখা গেছে। তাই অনেকই তাকে অর্থিক সহায়তা করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com