বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাণীশংকৈলে কাটতে শুরু করেছে আমন ধান ভালো দাম থাকায় কৃষকের মুখে হাসি

রাণীশংকৈলে কাটতে শুরু করেছে আমন ধান ভালো দাম থাকায় কৃষকের মুখে হাসি

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে শুরু হয়েছে আগাম ধান কাটার উৎসব। সাধারণত অগ্রহায়ণ মাসে আমন ধান কৃষকের ঘরে ওঠে। কিন্তু এবার অনেক কৃষক আগাম জাতের আমন ধান আবাদ করেছেন। এরই মধ্যে সেসব ক্ষেতের ধান কাটা শুরু হয়েছে।

পোকার আক্রমণ আর নানা রোগবালাইয় এবং তিনটি বন্যার পরেও এবার আমনের বাম্পার ফলন পাচ্ছেন কৃষকরা।


বর্তমানে ধানের মূল্য বেশি থাকায় লাভবান হওয়ার আশায় মুখ ভরা হাসি নিয়ে আগাম জাতের আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজে ব্যস্ত এ উপজেলার কৃষকেরা।

কৃষি অফিস সূত্রে জানা যায়, রাণীশংকৈল উপজেলায় আমন মৌসুমে ২১ হাজার চারশত ৫০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আমন ধানের চাষ করা হয়েছে। এর মধ্যে স্থানীয় উদ্ভাবিত স্বল্প জীবনকালের ধান চারশত ৫০ , হাইব্রিড চার হাজার ৮ শত ৫০ , এবং উপসি ১৬ হাজার একশত ৫০ , ও বিভিন্ন প্রকার উচ্চ ফলনশীল হাইব্রিড ধানের চাষ হয়েছে মোট আবাদের শতকরা ৫ ভাগ অর্থাৎ ২১ হাজার চারশত ৫০ হেক্টর।

রাণীশংকৈল উপজেলার রাউত নগর গ্রামের কয়েকজন কৃষক জানান, এ মৌসুমে ৮ বিঘা জমিতে বিনা- সেভেন ৭ জাতের ধান চাষ করেছি। বিঘা প্রতি ২২ থেকে ২৩ মণ ফলন হচ্ছে। গত বছরও একই জমিতে একই জাতের ধানের চাষ করে ফলন কম পেয়ে কম দামে বিক্রি করেছিলাম। এ বছর ফলন কিছুটা বেশি, ও দামও বেশি।

রাণীশংকৈল উপজেলা কৃষিবিদ অফিসার সঞ্চয় দেব নাথ বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় চাষিরা ভাল ফলন পাচ্ছেন। বর্তমানে বাজারে ধানের দাম বেশি। কৃষকরা যদি আরো দেরিতে ধান বিক্রি করে তাহলে আরও ভালো দাম পাবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com