বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সহকর্মীর হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি পুলিশের

সহকর্মীর হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি পুলিশের

চিকিৎসা নিতে এসে হাসপাতালে মৃত্যু হওয়া পুলিশের এএসপি আনিসুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, আবারও এমন অভিযোগ করছেন তার সহকর্মীরা। সুষ্ঠু বিচারের মাধ্যমে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তিরও দাবি জানান তারা।
বুধবার (১১ নভেম্বর) সকালে নিহত আনিসুলের বাড়ি আসেন বিসিএস (পুলিশ) ব্যাচ-৩১ এর সহকর্মীরা। এসময় পরিবারের কান্নায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয় সেখানে। চোখের পানি ধরে রাখতে পারেননি সহকর্মীরাও । শোক আর ক্ষোভের কাছে যেন হার মেনে যায় পেশাদারিত্ব।

চিকিৎসা নিতে গিয়ে নিহত এএসপি আনিসুল করিমের পরিবারের সদস্যদের সহমর্মিতা জানাতে গিয়ে অশ্রুজলে ভাসেন সহকর্মী ও ব্যাচমেটরা। ক্ষোভ জানান এমন নির্মম হত্যাকাণ্ডে।

এসময় ব্যাচমেটরা জানান, ছাত্র হিসেবে প্রচণ্ড মেধাবী ছিলেন আনিসুল। প্রশিক্ষণে থাকা অবস্থায় তিনিও জুনিয়রদের শিক্ষকের ভূমিকা পালন করেছেন। নির্লোভ নির্মোহ আনিসুলের এমন মৃত্যু সবার কাছেই অনাকাঙ্ক্ষিত বলে জানান তারা। এসময় সহকর্মীরা, সারা জীবন আনিসুলের পরিবারের পাশে থাকবেন বলেও প্রতিশ্রুতি দেন।

এসময় চার ভাই বোনের মধ্যে ছোট আনিসুলের মৃত্যুতে বিলাপ করতে থাকেন বড় বোন ডা. উম্মে সালমা। মাত্র মিনিটের মধ্যেই স্নেহের ভাইকে মেরে ফেলার ঘটনায় নিজেকে মানাতে পারছেন তিনি।

ব্যাচম্যাট সহকর্মীদের সঙ্গে আনিসুলের পরিবারের প্রতি সমবেদনা জানাতে উপস্থিত ছিলেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার হারুন অর রশীদও।

এসময় তিনি বলেন, এ হত্যাকাণ্ড অনাকাঙ্ক্ষিত, সুপরিকল্পিতভাবে তারা এটা করেছে। পুলিশ সদস্য জেনেও তারা এমন নির্মম ঘটনা ঘটিয়েছে। আমরা সুষ্ঠু বিচার প্রক্রিয়ায় হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই। ইতোমধ্যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে উল্লেখ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com