ময়মনসিংহ সদরের দিঘারকান্দা বাইপাস এলাকাৱ ডোবা থেকে অজ্ঞাতনামা এক তরুণীর (২৫) অর্ধগলিত লাশ উদ্ধার করােছে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় ১১ নভেম্বর বুধবার সকালে ওই এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের একটি ডোবা থেকে এটি উদ্ধার করে পুলিশ। তবে তার পরিচয় এখনও জানা যায়নি।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফারুক হোসেন বলেন,
সকালে মহাসড়কের আশেপাশে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা ডুবায় একটি অর্ধগলিত লাশ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে ৪-৫ দিন আগে সড়ক দুর্ঘটনায় বা কেউ হত্যা করে ডোবায় ফেলে রাখতে পারে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
Leave a Reply