বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরিশালে স্বাস্থ্যবিধি না মানার অপরাধে মোবাইল কোর্ট অভিযানে ২ হাজার ৩০০ টাকা জরিমানা।

বরিশালে স্বাস্থ্যবিধি না মানার অপরাধে মোবাইল কোর্ট অভিযানে ২ হাজার ৩০০ টাকা জরিমানা।

করোনা ভাইরাস মোকাবেলায় সাধারণ ছুটি শেষে সম্প্রতি স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে গত ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সরকার কর্তৃক গণপরিবহন ও লঞ্চ চলাচলের অনুমোদন প্রদান করা হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে বাসগুলো যাত্রী তুলছে কিনা এবং সরকার নির্ধারিত ভাড়া আদায় করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা মনিটরিং করার জন্য বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমান-এর নির্দেশনায় বরিশালের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড, রুপাতলীসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আজ ১১ জুন সকাল থেকে ১ টি মোবাইল কোর্ট টিম মাঠে কাজ করছে।

বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা, এসময় বরিশালের নথুল্লাবাদ এলাকায় সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি না মেনে শারীরিক দূরত্ব উপেক্ষা করার জন্য শাহ আলম ও মোঃ রানা কে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ছাব্বির ও মিলনকে মাস্ক না পরায় একই আইনে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি মিলন নামের ১ ব্যক্তি কে পাবলিক প্লেসে ধূমপান করার অপরাধে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০০৫ এর ৪ ধারা অনুযায়ী ৩০০ টাকা জরিমানা করা হয়। এসময় বি আর টি এ এর ইন্সপেক্টর ইকবাল আহমেদ উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় আইনানুগ দায়িত্ব পালন করেন বরিশাল র‌্যাব-৮ এর একটি টিম। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা জানান যে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com