বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
খাগড়াছড়িতে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

খাগড়াছড়িতে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভার আয়োজন করেছে সংগঠনটি।

বুধবার(১১নভেম্বর) সকাল ১০টায় দলীয় কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মণির নেতৃত্বে ১৯৭২সালের ১১নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে সংগঠনটি।

বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় এ সংগঠন। গত চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।

এসনয়, যুবলীগ এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

এছাড়া বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণিসহ ‘৭৫ এর ১৫আগস্ট নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

আলোচনা সভায় খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেনের সঞ্চালনায়, জেলা শাখার সভাপতি যতন কুমার ত্রিপুরার সভাপতিত্বে,

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের
খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ও মাননীয় চেয়ারম্যান(প্রতিমন্ত্রী) শরণার্থী বিষয়ক টাস্ক ফোর্স, কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সিনির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী, সহ-সভাপতি মো. মনির হোসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য, চৌধুরী মংক্যাচীং মারমা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম(দিদার)।

জেলা পরিষদ সদস্য মংসিপ্রু চৌধুরী অপু, জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা পরিষদ সদস্য শতরুপা চাকমা,

উপজেলা ভাইস চেয়ারম্যান শানে আলম, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম, যুব মহিলা আওয়ামীলীগের যগ্ম-আহায়িকা ফারজানা আজম, খাগড়াছড়ি জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি চাইথোয়াই মারমা,

সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো.দেলোয়ার হোসেন টিটু, জেলা যুবলীগের সহ-সভাপতি মো. মেহেদী হাসান(হেলাল)সহ জেলার অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com