সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে গত সোমবার কামারখন্দ থানায় মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর রাতে মা-বাবার সঙ্গে প্রতিবন্ধী ওই কিশোরী টয়লেট থেকে রেলওয়ে স্টেশনের একটি ঝুপড়ি ঘরে ফিরছিল। পথে সিএনজিচালিত অটোরিকশাচালক আলিম মিয়া (২৬) মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করেন।
স্থানীয়রা ঘটনাটি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হলে আজ সোমবার কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করেন। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এ ঘটনায় কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা নেওয়া হয়েছে। এরই মধ্যে ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। অভিযুক্ত আলিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে##
Leave a Reply