ঝালকাঠির রাজাপুরে উপজেলার মঠবাড়ি ইউনিয়নে ৫ জুয়াড়িকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাত ১১ টার দিকে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের গুদিঘাটা নামক এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত দন্ডপ্রদান করেন।
দন্ডপ্রাপ্ত আসামিরা হলো উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুখরিজানা গ্রামের আব্দুল কুদ্দুস হাওলাদারের পুত্র মোঃ পশাল হাওলাদার (২৩), মোঃ আফজাল মোল্লার পুত্র মোঃ নয়ন হোসেন (২২),
মোঃ জয়নাল মোল্লার পুত্র মোঃ সুজন মোল্লা (২২), মোঃ বাবুল মোল্লার পুত্র মোঃ সবুজ মোল্লা (৪০), মোঃ সাইদুল হাওলাদারের পুত্র মোঃ জুয়েল হাওলাদার (১৯) ঘটনার সময় সোমবার রাতে মঠবাড়ি ইউনিয়নের গুদিঘাটা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে স্থানীয় জনৈক মোঃ হেমায়েত হোসেনের স’মিলের মধ্যে প্রকাশ্য জুয়া খেলার সময় ৫ জুয়াড়িকে আটক করে ভ্রাম্যমাণ আদালত এ দন্ড প্রদান করেন।
এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম জব্দ করে নষ্ট করে ফেলা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ সোহাগ হাওলাদার বলেন, বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৮ এর ০৪ ধারায় ৫ ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
Leave a Reply