বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে দুই নবজাতকের লাশ উদ্ধার

গাজীপুরে দুই নবজাতকের লাশ উদ্ধার

গাজীপুরে পৃথক স্থান থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের রাজদিঘির পাড় এবং সালনা এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার এসআই মো. ইমতিয়াজুর রহমান ও একই থানার এসআই লিয়াকত হোসেন এসব তথ্য জানিয়েছেন।

এসআই ইমতিয়াজুর রহমান জানান, দুপুরে রাজদিঘির পাড় এলাকায় খেজুরগাছের নিচে একটি শিশুর লাশ দেখে থানায় খবর দেন স্থানীয়রা। আনুমানিক এক দিন বয়সী ওই কন্যা শিশুর লাশ কার্টনের ভেতর ওড়না দিয়ে মোড়ানো অবস্থায় ছিল। লাশটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসআই লিয়াকত হোসেন জানান, দুপুরে সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ময়লার স্তূপে কন্যা শিশুর লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেন। আনুমানিক এক দিন বয়সী ওই শিশুর লাশ ওষুধের কার্টনের ভেতর ছিল। লাশটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com