বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে এএসপি আনিসুল করিমের দাফন সম্পন্ন

গাজীপুরে এএসপি আনিসুল করিমের দাফন সম্পন্ন

রাজধানীর একটি হাসপাতালে হত্যার অভিযোগ ওঠা পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিমের লাশ গাজীপুরে দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে গাজীপুরের ভাওয়াল রাজবাড়ি মাঠে জানাজা নামাজ শেষে তাকে সিটি করপোরেশনের কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

নিহতের বড়ভাই রেজাউল করিম জানান, সকাল সাড়ে ৮টার দিকে ভাওয়াল রাজবাড়ি মাঠে আনিসুল করিমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আজাদ মিয়া, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান, মেট্রোপলিটন পুলিশের বিভিন্নস্তরের কর্মকর্তারা অংশ নেন। পরে তাকে গাজীপুর সিটি কর্পোরেশন কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিমের মৃত্যুতে তার পরিবার, এলাকাবাসী ও নিহতের বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মৃত্যু খবরে তারা নিহতের বাড়িতে জড়ো হন এবং জানাজায় শরিক হন।

রেজাউল করিম জানান, চার ভাইবোনের মধ্যে আনিসুল করিম সবার ছোট। বাবা ফাইজুদ্দিন আহমেদ বীর মুক্তিযোদ্ধা। তাদের গ্রামে বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার সম্মানিয়া ইউনিয়নের আড়াল গ্রামে। তারা সিটি করপোরেশনের বরুদা এলাকায় প্রায় ৪০ বছর যাবৎ বসবাস করছেন।

আনিসুল করিমের পড়ালেখা জেলা শহরের রাণী বিলাসমনি সরকারি উচ্চ বালক বিদ্যালয়, কাজী আজিম উদ্দীন কলেজ এবং জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে। ৩১তম বিসিএস-এ উত্তীর্ণ হয়ে তিনি চাকরিতে যোগদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com