বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে কলেজ শিক্ষার্থীকে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, আটক ১

বোয়ালমারীতে কলেজ শিক্ষার্থীকে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, আটক ১

ফরিদপুরের বোয়ালমারীতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে পৌরসভার কামারগ্রামের আলিম শেখের ছেলে তামিম শেখ (২২) নামে একজনকে আটক করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
থানা ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে বোয়ালমারী পৌরসভার ৩ নং ওয়ার্ডের কামারগ্রাম নিবাসী সাধন কুমার সাহার বাড়িতে ৪/৫ জনের ডাকাতদল কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে ভবনের দোতলার দরজার লক ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে।

এ সময় সাধন সাহার ভাতিজি কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের অনার্সের তৃতীয় বর্ষের ছাত্রী সুমাকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির অন্য আট সদস্যকে চেতনানাশক স্প্রের সাহায্যে অচেতন করে বাড়ির মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। ডাকাতরা বাড়িতে থাকা লোহার সিন্দুক ভেঙে আনুমানিক ২০ ভরি ওজনের স্বর্ণের গহনা, নগদ ১লক্ষ টাকা, দামী কাপড়চোপড়, দলিল পত্র, পোস্ট অফিসের এফডিআরের কাগজ পত্র নিয়ে যায় বলে সাধন সাহা সাংবাদিকদের জানান।

এ ঘটনায় ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মধুখালি সার্কেল) মো. আনিসুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বোয়ালমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল খায়ের মিয়া বলেন, সঙ্গীয়ফোর্সসহ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com