ঝালকাঠির রাজাপুরের জগন্নাথপুর গ্রামের যাতায়াত পথে বেড়া দিয়ে ৭টি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুর দেড়টার দিকে স্থানীয় জাকির হোসেন ও মনির হোসেনসহ ৫/৬ জনে রাস্তাটি আটকিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, ৭টি টি পরিবারের যাতায়াতের জন্য নিজেদের অর্থায়নে ও শ্রমে রাস্তাটি তৈরী করেন সুবিধাভোগীরা। জাকির হোসেনও সেখানে অংশীদার ছিলেন। এখন তাদের ওই রাস্তা প্রয়োজন না হওয়ায় জনস্বার্থের দিকে না তাকিয়ে রাস্তাটি আটকিয়ে দেয়।
এসময় তাদের হাতে ছিলো শাবল, দাও, খোন্তা, কুঠারসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র। রাস্তাটি বেড়া দিয়ে আটকিয়ে দেয়ার কারনে আব্দুল কাদের হাওলাদার, সান্টু হাওলাদার, মন্টু হাওলাদার, লিটন হাওলাদার, রুহুল আমিন, আব্দুল জলিল, শাহআলম, সাগর স্বপরিবারে অবরুদ্ধ হয়ে পড়েন। শিশু ও নারীদের পাশাপাশি প্রায় অর্ধশত জনসাধারনের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, এধরনের কোন ঘটনার বিষয়ে আমাকে কেউ জানায়নি। খোঁজ নিয়ে জেনে পরবর্তি পদক্ষেপ নিচ্ছি।
Leave a Reply