ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার পৌর সদর বাজারে অভিনব কায়দায় বিভিন্ন সময় চলে হাতি দিয়ে চঁাদাবাজি। তারই ধারাবাহিকতায় আজ সোমবার দুপুরে নবীনগর পৌর সদর বাজারে একটি হাতি দিয়ে
চালানো হয় চঁাদাবাজি।এসময় হাতি নিয়ে চঁাদা তোলার সময় নবীনগর বাজারে আসা পথচারীরা দীর্ঘ যানজটের শিকার হয়। এ যানজটের বিষয়ে ভ্রুক্ষেপ না
করেই চলে হাতি-দিয়ে-চঁাদাবাজি।
হাতির পিঠে থাকা বুলেট নামে এক যুবককে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি জানান, হাতির খাবার জোগাড় করার জন্য কিছু টাকা তোলা হচ্ছে। আমরা চঁাদাবাজি করি না। স্থানীয় বাজারের ব্যবসায়ীরা জানান, ২টাকা- ৫ টাকা দিলে হাতি নেয় না। কমপক্ষে ১০ টাকা দিতে হয়। টাকা না দিলে দোকান অঁাকড়ে ধরে থাকেন। ভয়ে দোকানে কাস্টোমার ঢুকতে চায় না। দীর্ঘ যানজটেরও
সৃষ্টি হয়, এই হাতি দিয়ে চঁাদাবাজির কারণে।
ইচ্ছা না থাকা সত্ত্বেও অনেকটা বাধ্য হয়েই আমরা টাকা দিয়ে থাকি। এটা একটা বড় ধরনের চঁাদাবাজি।
এদিকে যানজট নবীনগর পৌর সভার একটি প্রধানতম একটি সমস্যা।এ বিষয়ে পৌরসভা বিভিন্ন প্রদক্ষেপ হাতে নিয়েছে। এই হাতি দিয়ে চাদাবাজীর কারনে সেই যানজটের সমস্যা আরো বাড়িয়ে তুলছে।
এ বিষয়ে নবীনগর পৌরসভার মেয়র এড.শিব শংকর দাস বলেন, পৌর কতর্ৃপক্ষ সার্বক্ষণিক যানজট নিরসনে কাজ করে যাচ্ছে কেউ হাতি দিয়ে যানজট সৃষ্ঠি করলে তার রিরোদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে। নবীনগর থানার ইন্সপেক্টর ( তদন্ত) মো. রুহুল আমিনকে এ বিষয়ে বললে তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনিয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply