বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভালুকায় ৯৯৯-এ কল করে খাদ্যবান্ধব কর্মসূচির ৩২ বস্তা চাল উদ্ধার ।

ভালুকায় ৯৯৯-এ কল করে খাদ্যবান্ধব কর্মসূচির ৩২ বস্তা চাল উদ্ধার ।


ময়মনসিংহের ভালুকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় খাদ্যবান্ধব কর্মসূচির ৩২ বস্তা (৩০ কেজির) চাল উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

সোমবার ভোররাতে উপজেলার আঙ্গারগাড়া উত্তর বাজার এলাকা থেকে একটি টেম্পুতে থাকা ১৮ বস্তা ও একটি পরিত্যাক্ত ঘর থেকে ১৪ বস্তা চাল উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে স্থানীয় লোকজন উপজেলার আঙ্গারগাড়া উত্তর বাজার এলাকায় একটি টেম্পুতে খাদ্যবান্ধব কর্মসূচির ১৮ বস্তা চাল দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে জানান।

পরে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে টেম্পুতে থাকা ১৮ বস্তা চাল ও বাজারের আব্দুর রাজ্জাকের পরিত্যাক্ত একটি ঘর থেকে ১৪ বস্তা চাল উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ভালুকা খাদ্যগোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মাসুদ আলম ফরহাদ জানান, গত ৫ নভেম্বর চাঁনপুর বাজারের ডিলার আনোয়ার হোসেন আনু খাদ্যবান্ধব কর্মসূচির ৫৭৪ বস্তা (৩০ কেজির) ১৭ টন ২২০ কেজি চাল উত্তোলন করে নিয়ে যান।

সোমবার (৯ নভেম্বর) থেকে চালগুলো ১০ টাকা কেজি দরে বিক্রির কথা রয়েছে।
ভালুকা মডেল থানার এসআই রুহুল আমীন-২ জানান, চালগুলো আটক করে ৯৯৯ নম্বরে জানানোর পর সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে চালগুলো উদ্ধার করা হয়। খাদ্যবান্ধব কর্মসূচির চালগুলো উপজেলার চানঁপুর বাজারের ডিলার আনোয়ার আনুর বলে জানা গেছে। চালগুলো বিক্রির উদ্দেশ্যে হয়তো টেম্পুতে করে নিয়ে যাওয়া হচ্ছিলো। ডিলারকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

বিষয়টি দূর্নীতি দমন কমিশনকে (দুদক) অবহিত করে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com