বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পটুয়াখালীতে তিন ফসলী জসি অধিগ্রহনের প্রতিবাদে মানববন্ধন,স্মারক লিপি প্রদান

পটুয়াখালীতে তিন ফসলী জসি অধিগ্রহনের প্রতিবাদে মানববন্ধন,স্মারক লিপি প্রদান

রপ্তানী প্রক্রিয়া করণ অঞ্চল(ইপিজেড) নির্মানের নামে তিন ফসলী কৃষি জমি অধিগ্রহনের প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন করেছে শত শত কৃষক। পশ্চিম আউলিয়াপুর তিন ফসলী কৃষি জমি রক্ষা কমিটি এ মানববন্ধনের আয়োজন করে।
জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আজ ৯ নভেম্বর সোমবার সকাল সাড়ে ১০টায় ঘন্টাব্যাপী এ মানববন্ধনের বক্তব্য রাখেন কৃষক মাওলানা মো.সিদ্দিকুর রহমান,আবদুল হক মোল্লা,মো.মিজানুর রহমান,এইচএম ইলিয়াস,জসিম তালুকদার। বক্তারা বলেন মহাসড়ক নির্মানের জন্য তারা জমি দিয়েছেন,

সম্প্রতি রেল লাইন নির্মানের জন্য তাদের শত শত একর জমি অধিগ্রহন করা হয়েছে। এখন আবার ইপিজেড নির্মানের জন্য সরকার তাদের ৪০০(চার শত) একর জমি অধিগ্রহনের প্রক্রিয়া শুরু করেছে। বক্তারা বলেন,শেষ সম্বল কৃষি জমি সরকার কেড়ে নিলে তাদের আর কোন কৃষি জমি থাকবে না। তিন ফসলী জমি অধিগ্রহন করা যাবে না-প্রধানমন্ত্রীর যে ঘোষনা দিয়েছেন সেটার বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকের কাছে দাবী জানান বক্তারা।


মানববন্ধনে উপস্থিত আনোয়র(৬৫),আবদুল মালেক(৫৫),আবদুস সালাম(৬২),ফারুক(২৬)সহ আরো একাধীক কৃষক ক্ষোভ প্রকাশ করে জানান,তাদের তিন ফসলী জমির দুই কিলোমিটারের মধ্যে বাঁশবুনিয়া এলাকায় এক ফসলি জমি কৃষকরা ইপিজেড নির্মানের জন্য সরকারকে হস্তান্তর করতে চায়। সড়কে পাশে সেই জমি সরকার না নিয়ে তিন ফসলী জমি কি কারনে অধিগ্রহন করতে চায় তা জানা প্রয়োজন বলে দাবী করেন কৃষকরা। তারা বলেন আমরা সরকারের উন্নয়নে বিশ্বাসী। সরকার পটুয়াখালীতে একটি ইপিজেড নির্মান করতে চায় এটা খুশির খবর। একাধীক বিকল্প জমি থাকতে মহাসড়কের পাশে কেন এই জমি প্রস্তাব করা হয়েছে তা কারো বোধগম্য নয় বলে জানান তারা। তারা দাবী করেন বলইকাঠী চর,চর মৌশাদী,চর জৈনকাঠী,

লোহালিয়া সেতু সংলগ্ন চর এলাকায় হাজার হাজার পতিত জমি থাকতে কি কারনে তিন ফসলি জমি প্রস্তাব করা হয়েছে তা জানতে চান কৃষকরা।
পরে মানববন্ধন শেষে ৮২৮ জনের স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি প্রধানমন্ত্রীর বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com