মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৩ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই: ক্ষয়ক্ষতি ১৫ লক্ষাধিক টাকা

বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৩ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই: ক্ষয়ক্ষতি ১৫ লক্ষাধিক টাকা

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় ভয়াবহ এক অগ্নিকান্ডে ৩ পরিবারের ঘরবাড়ি সহ সর্বস্ব পুড়ে ছাঁই হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ পরিবারের নি:স্ব-অসহায় নারি-পুরুশ-শিশুরা বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছে। ভয়াবহ এ অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১৫ লক্ষাধিক টাকা হবে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
৯ নভেম্বর,২০ ইং সোমবার ভোর ৩ টার সময় উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা ৫ নং ওয়ার্ডের মনছুরের বাড়িতে ভয়বহ এ অগ্নিকান্ড সংঘঠিত হয়েছে। এতে মোহছেন আলীর ছেলে ছগির, আবু তাহের এবং তাদের বোন জামাই সহ ৩ টি পরিবারের ঘর, ঘরের সকল আসবাবপত্র, নগদ টাকা, ৮/১০ টি ছাগল, হাঁস-মুরগি সহ সবকিছু পুড়ে ছাঁই হয়ে গেছে, এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে, রাত ৩ টার সময় যখন সবাই বিভোর ঘুমে আচ্ছন্ন তখন হঠাৎ করে আগুন লেলিহান শিখার প্রচন্ড তাপে ঘুম ভেঙ্গে গেলে দেখা যায়, ৩ পরিবারের পাশাপাশি সব ঘর অগুনে জ্বলছে, পরিবারের নারী-শিশুদের কোন রকমে বের করতে পারলেও ঘর থেকে কোন আসবাবপত্র, কাপড়-চোপড় কিছুই আর বের করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্থ পরিবারের আর্তচিৎকারে প্রতিবেশিরা ছুঠে আসলেও ততক্ষনে সবকিছু পুড়ে ভস্মিভূত হয়ে গেছে।

অগ্নিকান্ডের খবর পেয়ে সকালে পরিদর্শনে আসেন স্থানীয় ইউপিএম ও প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সহানুভুতি জানান এবং তাৎক্ষনিকভাবে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহযোগিতা করেন। কামাল উদ্দিন বলেন, অগ্নিকান্ডের সংবাদ তাৎক্ষনিকভাবে উপজেলা নির্বাহী অফিসার ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জানিয়েছি। ঢাকায় অবস্থানরত: ইউপি চেয়ারম্যান আলহাজ্ব লেয়াকত আলী অগ্নিকান্ডের খবর শুনে মর্মাহত হয়েছেন, ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি সহানুভুতি জানিয়েছেন।

ঢাকা থেকে আসলে ক্ষতিগ্রস্থ পরিবারের খোঁজ-খবর নেবেন বলে জানিয়েছেন প্যানেল চেয়ারম্যান ও ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য কামাল উদ্দিন সিকদার। দুপুর ১ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অন্য কোন প্রশাসনিক কর্মকর্তা অগ্নিকান্ডে ক্ষতির ভয়বহতা পরিদর্শন এবং সহযোগিতায় এগিয়ে আসেনি বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com