বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সবার কাছে দোয়া চেয়েছেন,বেগম হাবিবুন নাহার এম পি।

সবার কাছে দোয়া চেয়েছেন,বেগম হাবিবুন নাহার এম পি।


সম্মুখ সারির করোনা যোদ্ধা পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার করোনা থেকে আরোগ্য লাভের সবার কাছে দোয়া চেয়েছেন।তার নির্বাচনী এলাকা বাগেরহাট- ৩ (রামপাল মোংলা)আসনের মানুষের কাছে দোয়া চেয়েছেন।যতদিন বেঁচে থাকবেন ততদিন মানুষের কল্যাণে কাজ করে যাবেন বলে জানান প্রথম সারির এই করোনা যোদ্ধা।গত শনিবার (৭ নভেম্বর) তার কোভিড-১৯ পরিক্ষার ফলাফল পজেটিভ আসে।বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছেন মোংলা পৌর আওয়ামীলীগের সাধারন আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম।এদিকে জাতীয় সংসদ অধিবেশনের আগে যেকজন সাংসদ করোনা আক্রান্ত হয়েছেন হাবিবুন নাহার তাদের অন্যতম।

এমন পরিস্থিতিতে করোনা আক্রান্তদের নিরাপদে থেকে সরকারি কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা দেওয়া হয়েছে।
দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার শুরু থেকেই বেগম হাবিবুন নাহার জীবনের ঝুঁকি নিয়ে নিজ মন্ত্রণালয় দেখাশোনার পাশাপাশি নির্বাচনী এলাকা রামপাল মোংলার মানুষের জন্য কাজ করেছেন। তার ব্যক্তিগত তহবিল থেকে ২০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
করোনাকালীন সময়ে যেসব ডাক্তার, মেডিকেল অফিসার,সাংবাদিক, স্বেচ্ছাসেবক জীবনের ঝুঁকি কাজ করেছেন তাদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, ঔষুধ, মাস্ক,স্যানিটাইজার,ফেসশিল্ড সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

এছাড়াও করোনাকালীন সময়ে তিনি মোংলা রামপালের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নিয়মিত তদারকি করেছেন এবং সরেজমিনে পরিদর্শন করেছেন।
এদিকে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারের আশু সুস্থতা কামনায় বিভিন্ন মাদ্রাসা, মসজিদ,এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে।

উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারের স্বামী খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক তার স্ত্রীর আরোগ্য লাভের জন্য সবার নিকট দোয়া চেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com