বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভাগ্যকুলে ওয়ার্ড সভা অনুষ্ঠিত

ভাগ্যকুলে ওয়ার্ড সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ইউনিয়নের সার্বিক উন্নয়ন কাজে সর্বস্তরের জনসাধারণকে সম্পৃক্ত করার লক্ষ্যে ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার বিকালে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের দক্ষিণ কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়।ভাগ্যকুল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোঃ আব্দুল হাই সাহেবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাৎ।

ভাগ্যকুল ইউপি সচিব হামিদুল হক এর সঞ্চালনায় ও শুভেচ্ছা বক্তব্য মধ্য দিয়ে এই সভা অনুষ্ঠিত হয়,আরো অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলন,আবুল হোসেন তালুকদার, ৬নংওর্য়াড় যুবলীগের সভাপতি কাজী তানিব,সাধারন সম্পাদক শান্তি দাস, ৫নংওর্য়াড় যুবলীগের সাধারন সম্পাদক সালাম মোল্লা, ৪নং ওর্য়াড় যুবলীগের সভাপতি নুরুজ্জামান খান, শ্রীনগর উপজেলার ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলতাফ হোসেন,সাহালম সারেং নুরু মাদবর,মালেক ফকির,টিটু ফকির,তাজুল ইসলাম,কাজী মিলন,রফিকুল ইসলাম শেখ,ইদি আমিন কাজী সাকিব,হ্নদয় মোল্লা, হোসেন,আরো প্রমুখ।


সভার সভাপতি মোঃ আব্দুল হাই তার সময়ের চলমান বিভিন্ন সেবা ও উন্নয়ন মূলক কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং চলমান অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। সভা আয়োজনে সার্বিক সহযোগিতা করেন ৬নং ওর্য়াড় কমিটি ও গ্রাম পুলিশের সকল সদস্যগন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com