বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে বাড়ি ভাংচুরের অভিযোগে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের রাস্তায় সংবাদ সম্মেলন

বোয়ালমারীতে বাড়ি ভাংচুরের অভিযোগে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের রাস্তায় সংবাদ সম্মেলন

ফরিদপুরের বোয়ালমারীতে প্রভাবশালী বড় ভাইয়ের কবল থেকে বসত-বাড়ি রক্ষায় নিজের স্ত্রী-সন্তান নিয়ে রাজ পথে নেমেছেন এক অসহায় ছোট ভাই। সরকারী বিভিন্ন দপ্তরে দরখাস্ত দেয়ার পাশাপাশি সংবাদ সম্মেলন, মানববন্ধনসহ নানা কর্মসূচী পালন করছেন তিনি। রবিবার (৮ নভেম্বর) বিকালে বোয়ালমারী উপজেলা পরিষদের সামনে রাস্তায় দাড়িয়ে বড় ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেন ছোট ভাই হুমায়ুন কবির মিয়া । পরে পারিবারিক মানব বন্ধনে অংশ নেন।

উপজেলার চতুল গ্রাম নিবাসী ছোট ভাই হুমায়ন কবির মিয়া সাংবাদিক সম্মেলনে বলেন, নিজেদের বসত বাড়িতে পৈতৃক সূত্রে ৭ শতাংশ জমি পেয়েছেন তিনি। ঐ জমিতে একটি টিনশেড ওয়ালের পাকা ঘর তুলে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করে আসছেন। কিন্তু ঐ জমি থেকে তাকে উচ্ছেদের চেষ্টা করছেন তারই আপন বড় ভাই ডাঃ গোলাম কবির। ঐ জায়গায় একটি নার্সিং হোস্টেল নির্মাণের নামে ছোট ভাই হুমায়ন কবিরকে সরিয়ে দেয়ার পায়তারা করছেন উপজেলার পৌর সদরে অবস্থিত ডাঃ গোলাম কবির নার্সিং ইনিষ্টিটিউটের কর্ণধার ডাঃ গোলাম কবির। হুমায়ুন অভিযোগ করেন, তাকে উচ্ছেদের লক্ষে তার পরিবারের উপর নানাভাবে নিপীড়ন চালাচ্ছে গোলাম কবির। স্ত্রী ফরিদা ইয়াসমিনসহ তাকে গালি-গালাজ, মারধর, হুমকি-ধমকী, ঘর-বাড়ি ভাংচুরসহ বিভিন্ন অপচেষ্টায় লিপ্ত হয়েছে গোলাম কবির ও তার সহযোগীরা। মানববন্ধনে হুমায়নের স্ত্রী ফরিদা অভিযোগ করেন, গত ২৯ অক্টোবর তারা বাড়িতে ছিলেন না। এ সুযোগে ডাঃ কবির বহিরাগত লোকজন নিয়ে তার বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। দূর্বৃত্তরা তার ঘরের আসবাবপত্র ভাংচুর সহ কয়েকটি দরজা-জানালা খুলে নিয়ে যায়। লুট করে নেয় স্বর্ণালঙ্কার সহ অন্যান্য মূল্যবান মালামাল। ফরিদা জানান, গোলাম কবির অনেক বিত্তবান ও প্রভাবশালী হওয়ায় তিনি আইনের আশ্রয় নিতে সাহস পাচ্ছেন না।

ফলে তারা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ ফরিদার।
এ ব্যাপারে অভিযুক্ত ডাঃ গোলাম কবির বলেন, ঐ জমি হুমায়ন আমার কাছে বিক্রি করেছে। বাড়ির পাশে অন্য একটা জমিতে ওর বাড়ি করার কথা ছিলো। কিন্তু ও সেটা মানছে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com