বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারী পৌর নির্বাচনে তরুণ মেয়র প্রার্থী ইমরানের ব্যাপক সাড়া

বোয়ালমারী পৌর নির্বাচনে তরুণ মেয়র প্রার্থী ইমরানের ব্যাপক সাড়া


সারাদেশে বইছে আসন্ন পৌর নির্বাচনের হাওয়া। এর ব্যাতিক্রম নয় ফরিদপুরের বোয়ালমারীও। প্রথম শ্রেণির পৌরসভা বোয়ালমারী, এখনো পৌর নির্বাচনের দিন-ক্ষণ ঠিক হয়নি। তাই বলে সম্ভাব্য প্রার্থীদের কেউ আর ঘরে বসে নেই। ভোটারদের দৃষ্টি আকর্ষণে মাঠ কর্ষণে ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন সবাই। যে যার মতো করে চালাচ্ছেন প্রচারণা। তবে অনেকের চেয়ে একধাপ এগিয়ে সম্ভাব্য মেয়র প্রার্থী ইমরান হোসেন।

বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক একাধীকবারের প্রভাবশালী সভাপতি, বোয়ালমারী ইউনিয়নের সাবেক সুযোগ্য চেয়ারম্যান, নন্দিত রাজনীতিক মরহুম আলহাজ্ব ছিদ্দিকুর রহমানের সুযোগ্য সন্তান ইমরান যেন অদম্য দুর্বার। তারণ্যজ্জ্বল, অসম্ভব প্রাণশক্তির অধিকার ইমরানের জীবনে এবারই প্রথম কোন নির্বাচনে প্রার্থীতার অভিজ্ঞতা। দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করলেও নিজে কোন প্রতিদ্ব›দ্বীতায় অংশ নেননি ইতিপূর্বে।


বোয়ালমারীকে ঢেলে সাজাতে ও নগর উন্নয়নে পরিকল্পিত ভবিষ্যৎ রূপকল্প, ব্যাতিক্রমী আর অভিনব সব কলা-কৌশল নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন নবীন-তরুণ প্রার্থী ইমরান। দলীয় মনোনয়নের দৌঁড়ে এগিয়ে থাকা ইমরান অহর্নিশ ছুটে বেড়াচ্ছেন পৌর জনপদের এ প্রান্ত থেকে ও প্রান্তে। মিষ্টভাষী, অমায়িক আচার-আচরণে ইতোমধ্যেই পৌর ভোটারদের মনে একটি স্থান দখল করেছেন সে।

পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য আর পিতার মতোই মানুষের দূরদিনে সাহায্য সহযোগীতার ডালি নিয়ে পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষের। তাই ভোটের মাঠে বেশ আগেভাগেই ইতিবাচক এক আবহ গড়ে উঠেছে উচ্চ শিক্ষিত এই নবীন প্রার্থীকে ঘিরে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com