বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
“লার্নিং এন্ড আর্নিং” ডেভেলপমেন্ট প্রকল্পের চট্টগ্রাম জেলায় অনলাইন প্লাটফর্মের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান

“লার্নিং এন্ড আর্নিং” ডেভেলপমেন্ট প্রকল্পের চট্টগ্রাম জেলায় অনলাইন প্লাটফর্মের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান

-: প্রেস রিলিজ :-

“চাকরি করব না, চাকরি দেব”- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র এই সময়োপযোগী উক্তিকে ধারণ করে এবং তাঁর সাহসী নেতৃত্বে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন “লার্নিং এন্ড আর্নিং” ডেভেলপমেন্ট প্রকল্পের চলমান প্রশিক্ষণ কার্যক্রমে লট-০৯ এর আওতায় গত ০৫/১১/২০২০ খ্রি. তারিখ রোজ বৃহস্পতিবার বিকাল ০৩:০০ ঘটিকায় অনলাইন প্লাটফর্ম জুম মিটিং -এর মাধ্যমে চট্টগ্রাম জেলার নতুন ব্যাচের উদ্বোধন সম্পন্ন হয়েছে।

প্রকল্পের মূল উদ্দেশ্য, দেশের ৬৪টি জেলার ৪০ হাজার তরুণ-তরুণীকে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন এবং ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট বিষয়ে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করে তাদেরকে দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলে আন্তর্জাতিক মার্কেটপ্লেস হতে পোষাক শিল্পের মত আরেকটি বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্র তৈরি করা।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তরুণ ও মেধাবী প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক, এমপি’র দক্ষ নেতৃত্বে এবং প্রকল্পের পরিচালক মহোদয় জনাব আকতার মামুন, উপসচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ -এর দক্ষ নির্দেশনায় শ্রেণিকক্ষে স্বশরীরে প্রশিক্ষণ কার্যক্রম শুরুর করার কথা থাকলেও পরবর্তীতে কোভিড-১৯ পরিস্থিতির কথা বিবেচনায় রেখে মাননীয় প্রতিমন্ত্রী’র নির্দেশনায় ১৭ মে, ২০২০ খ্রি. তারিখ হতে অনলাইন প্লাটফর্ম -এর মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম একযোগে ৬৪টি জেলায় উদ্বোধন হয়। যেন প্রশিক্ষণার্থীরা তাদের সময়ের সঠিক ব্যবহার করে অনলাইন মার্কেটপ্লেস হতে অর্থ উপার্জন করতে পারে এই কোভিড-১৯ পরিস্থিতিতেও।


গত ০৫ নভেম্বর, ২০২০ খ্রি. তারিখ রোজ বৃহস্পতিবার বিকাল ০৩:০০ ঘটিকায় চলমান প্রশিক্ষণের আওতায় চট্টগ্রাম জেলার নতুন ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামি লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদিকা ওয়াসিকা আয়শা খান এম,পি, মাননীয় সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন-৭), চট্টগ্রাম জেলা। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক জনাব আকতার মামুন, উপসচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় হতে উপস্থিত ছিলেন সহকারি জেলা প্রশাসক (সার্বিক) জনাব শরীফ হোসেন। আরও উপস্থিত ছিলেন জেলা আইসিটি প্রোগ্রামার, জনাব জুলকারনাইন এবং ভেন্ডর প্রতিষ্ঠানের পক্ষ হতে জনাব ইকবাল মাহমুদ বাবলু,

জনাব রিজওয়ান বিন ফারুক, জনাব তারিকুল ইসলাম, জনাব মোঃ ফয়সাল কাশমি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব হেলাল আহমেদ রুহেল।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রকল্পের উপর গুরুত্বারোপ করে বৈশ্বিক ফ্রিল্যান্সিং বিষয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য তরুণ-তরুণীদের উদ্বুদ্ধ করেছেন এবং অনুরোধ করেছেন বর্তমান ৪র্থ শিল্প বিপ্লবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তারা যেন তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষ হয়ে তাদের সময় অপচয় না করে এবং এই সুযোগকে কাজে লাগিয়ে তাদের দক্ষতা বৃদ্ধি করে আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান করে নিতে পারে। এছাড়াও তিনি এই প্রকল্পের আওতায় যেসকল প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণের সুযোগ পেয়েছে তাদের সফলতা ও উজ্জল ভবিষ্যত কামনা করে চট্টগ্রাম জেলার নতুন ব্যাচের উদ্বোধনী ঘোষণা করেছেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারি জেলা প্রশাসক (সার্বিক) জনাব শরীফ হোসেন, জেলা আইসিটি প্রোগ্রামার জনাব জুলকারনাইন, ভেন্ডর প্রতিষ্ঠানের পক্ষ হতে জনাব হেলাল আহমেদ রুহেল, জনাব রিজওয়ান বিন ফারুক ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর চট্টগ্রাম জনাব মোঃ ফয়সাল কাশমি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com