শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জের পরিবার সহ সকল করোনা আক্রান্তদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শ্রীনগর উপজেলা সেচ্ছাসেক লীগের সাধারণ সম্পাদক ও পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হামিদুল্লাহ খান মুনের উদ্যোগে শুক্রবার বাদ জুমআ পাটাভোগ ইউনিয়নের প্রায় ১৮টি মসজিদে তাদের জন্য দোয়া করা হয়।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার ও শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল ইসলাম ভূঞা পরিবারের বেশ কয়েকজন সদস্য সহ করোণা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে হেদায়াতুল ইসলাম ভূইয়া স্বপরিবারে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিন।
তারা সহ দেশের সকল করোণা আক্রান্তদের রোগ মুক্তি কামনা করে দোয়ার আয়োজন করা হয়।
Leave a Reply