শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে চলন্ত বাসে চকলেট বিক্রেতা কিশোরী ধর্ষণ

গাজীপুরে চলন্ত বাসে চকলেট বিক্রেতা কিশোরী ধর্ষণ

গাজীপুরে চলন্ত বাসে এক কিশোরী (১৬) চকলেট বিক্রেতাকে ধর্ষণের অভিযোগে বাসচালক সাদ্দাম হোসেনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৮ নভেম্বর) সকালে গাজীপুরের জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খালেকুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

এর আগে শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে এই ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেপ্তার সাদ্দাম হোসেন শেরপুরের শ্রীবরদী থানার বাগতা এলাকার সুরুজের ছেলে। তিনি গাজীপুর সিটি করপোরেশনের বাসন এলাকায় বসবাস করেন এবং তাকওয়া পরিবহনের বাসের চালক।

এজাহার সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই কিশোরীর বাড়ি জামালপুরে। তিনি ঢাকার আশুলিয়ার এলাকায় বসবাস করেন এবং বাসে ফেরি করে চকলেট বিক্রি করেন। শনিবার দিবাগত রাত ৯টার দিকে চকলেট বিক্রি করার উদ্দেশ্যে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বাসস্ট্যান্ডে আসেন। তখন পরিচিত শরীফ হোসেন (২০) ও সাদ্দাম হোসেন জয়দেবপুর চৌরাস্তার বেড়াতে যাবে কিনা জিজ্ঞেস করলে তিনি তাদের চালিত তাকওয়া পরিবহন বাসে উঠেন। পরে বাসটি যাত্রী নিয়ে চৌরাস্তায় আসে। যাত্রী নামিয়ে সেখান থেকে তাকেসহ খালি বাস নিয়ে কালিয়াকৈর পল্লীবিদ্যুৎ এলাকার ফ্লাইওভারে বাস থামিয়ে তাকে কুপ্রস্তাব দেয়। রাজি না হওয়ায় শরীফ তাকে একাধিকবার ধর্ষণ করে।

পরে বাসটি জয়দেবপুর থানাধীন মেম্বারবাড়ী বাসস্ট্যান্ডের কাছে পৌঁছলে জয়দেবপুর থানার টহল পুলিশ বাস থামার সংকেত দেয়। এসময় পুলিশ সড়কে বেরিকেড বাস থামালে শরীফ দৌঁড়ে পালিয়ে যায়। পরে পুলিশ বাস থেকে ভিকটিমকে উদ্ধার এবং সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে ভিকটিম বাদী হয়ে ওই দুইজনকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com