শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

বোয়ালমারীতে মাদক সেবন করে মাতলামো করায় যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড

বোয়ালমারীতে মাদক সেবন করে মাতলামো করায় যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড

ফরিদপুরের বোয়ালমারীতে নেশা করে মাতলামো করায় এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কারাদণ্ডপপ্রাপ্ত যুবকের নাম ইনামুল মিয়া (২৮)। সে পৌরসভার ৬ নং ওয়ার্ডের চান মিয়ার ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, শনিবার (৭ নভেম্বর) ভোরে মাদকদ্রব্য সেবন করে উপজেলা জনসমক্ষে মাতলামো করায় ইনামুলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বেলা তিনটায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম ঝোটন চন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com