শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

ময়মনসিংহে রেঞ্জ ভলিবল ফুটবল টুর্নামেন্টেৱ উদ্বোধন

ময়মনসিংহে রেঞ্জ ভলিবল ফুটবল টুর্নামেন্টেৱ উদ্বোধন

ময়মনসিংহ রেঞ্জ ভলিবল টুর্নামেন্ট- ২০২০ আয়োজন করেছে ময়মনসিংহ জেলা পুলিশ। এতে অংশগ্রহণ করেছে ময়মনসিংহ রেঞ্জের চার জেলার চারটি দল।
আজ শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪ টায় ময়মনসিংহ পুলিশ লাইন্সে খেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ।

এসময় অতিরিক্ত রেঞ্জ ডিআইজি আক্কাস উদ্দিন ভূইয়া, পুলিশ সুপার আহমার উজ্জামানসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ‍ছিলেন। ময়মনসিংহ রেঞ্জের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলা পুলিশের চারটি দল নিয়ে এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে।

গ্রুপ পর্বে প্রতিটি দল একবার করে মুখোমুখি হবে। গ্রুপ পর্বের মোট ৭ ম্যাচ খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের মধ্যে আগামী মঙ্গলবার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com