ফরিদপুরের বোয়ালমারীতে করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে শনিবার (৭ নভেম্বর) বেলা ১০ টা থেকে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। বোয়ালমারী উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ স্কাউটসের সহযোগিতায় আয়োজিত ঘণ্টাব্যাপী এই মানব বন্ধনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন।
সমগ্র ফরিদপুর জেলায় একযোগে অনুষ্ঠিত এই মানব বন্ধন উপজেলার বোয়ালমারী রেল স্টেশন থেকে শুরু করে সোনালী ব্যাংক পর্যন্ত অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মো. মোজাফফর হোসেন বাবলু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রহমান, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন, চতুল ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহিম প্রমুখ।
মানব বন্ধনে উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, রোভার, বিএনসিসি, স্কাউটস, গার্লস ইন স্কাউটস, গার্লস গাইডরা অংশগ্রহণ করে।
Leave a Reply