বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
এক জমিতে বছরে চার ফসল, আগাম ধান কাটার ধুম

এক জমিতে বছরে চার ফসল, আগাম ধান কাটার ধুম

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্ভাবিত ধান চাষ করে একই জমিত থেকে বছরে চার ফসল ঘরে তুলছেন মধুখালীর কৃষকরা। আগাম জাতের আমন ধান বিনা-১১ ও ৭ ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছেন তারা। একই জমি থেকে বছরে চার ফসল ঘরে তুলতে পেরে তারা দারুণ খুশি।

মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের ধোপাঘাতি গ্রামের কৃষক মানিক বিশ্বাস চলতি আমন মৌসুমে ১০০ শতক জমিতে আবাদ করেছেন। এরমধ্যে ৪০ শতক জমিতে বিনা-১১ ও ৭ জাতের আমন ধানের আবাদ করেছেন। এরই মধ্যে আমন পেকে গেছে। তা ঘরে তুলতে ব্যস্ত তিনি।

মানিক বিশ্বাস জানান, এ ধান চাষ করে তিনি একই জমি থেকে চারটি ফসল ঘরে তুলতে পারছেন। সাধারণ জাতের আমন ধান না পাকলেও বিনা জাতের ধান কাটতে পারছেন। আগাম জাতের আমন ধান বিক্রি করে ভালো দাম পাবেন। এরপর তিনি বিনা জাতের সরিষার আবাদ করবেন। সরিষা কেটে অল্প সময়ের জন্য ওই জমিতে পাট শাক করতে পারবেন। এভাবে একই জমিতে ৪ ফসল করে তারা লাভবান হচ্ছেন।

গাজনা এলাকার আবু বক্কার জানান, আগে যে জমিতে ২ ফসলের বেশি আবাদ করা যেত না, সেখানে ৪টি ফসল করতে পারছেন। এই ক্ষেত্রে কর্মকর্তারা তাদের বীজ, সারসহ কারিগরি সহায়তা করছেন।

বিনার বিষয়ে মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাব মন্ডল জানান, প্রকল্পের মাধ্যমে কৃষককে একই জমিতে ৪টি ফসল করার ক্ষেত্রে বিনার প্রযুক্তির মাধ্যমে সহায়তা করা হচ্ছে। স্বল্পকালীন আমন বিনা ১১ ও ৭ জাতের ধান আবাদের ফলে কৃষক দ্রুততম সময়ে আগাম জাতের ধান ঘর তুলতে পারছেন এবং এরপরই বিনার সরিষা আবাদ করে লাভবান হচ্ছেন। এরপর কৃষক অল্প সময়ের জন্য বিনার পাটশাক আবাদ করে বাজারে বিক্রি করে আবারও বোরো আবাদ করতে পারছেন তারা।

বিনার বিষয়ে তিনি আরো জানান, জাতিসংঘের উন্নত অভীষ্ট লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০৩০ সালকে সামনে রেখে দ্বিগুণ ফসল উৎপাদন করতে বিনার বিজ্ঞানীরা কাজ করে যাচ্ছেন। এরই অংশ হিসেবে বিনার প্রযুক্তি ব্যবহার করে কৃষকরা একই জমিতে ৪ ফসল ঘরে তুলছে। এরফলে উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে কৃষকের আয় বেড়েছে।

উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, চলতি আমন মৌসুমে উপজেলায় ৮ হাজার ৬৮০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা কাকলী খাতুন দৈনিক বাঙ্গালী সময়কে জানান, মাঠে আগাম জাতের বিনার আমন ধান পাকতে শুরু করায় কৃষকরা ধান কাটতে শুরু করেছে। আগাম জাতের ধান আবাদ করে কৃষকরা একদিকে আর্থিকভাবে লাভবান হচ্ছে অপরদিকে একই জমিতে বছরে ৪টি ফসল করতে পারছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com