শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
দিল্লি নাকি হায়দ্রাবাদ, ফাইনালে কারা?

দিল্লি নাকি হায়দ্রাবাদ, ফাইনালে কারা?

ফাইনালে যাবার দ্বিতীয় কোয়ালিফায়ারে রোববার মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দ্রাবাদ। আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
দুর্দান্ত ফর্মে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে প্রথম এলিমিনেটরে পাত্তাই পায় নি কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

টানা ৪ ম্যাচ জিতেছে ডেভিড ওয়ার্নারের দল। এবার তাদের সামনে আসরের আরেক ফেবারিট দিল্লি ক্যাপিটালস।

চলতি আসরের লিগ পর্বে দু’বারের দেখাতেই দিল্লিকে হারিয়েছে হায়দ্রাবাদ। ফাইনালে যাবার গুরুত্বপুর্ণ ম্যাচেও তার পুনরাবৃত্তি চাইবে ওয়ার্নার-উইলিয়ামসনরা।

গেলো ম্যাচে চোটের কারণে খেলতে পারেন নি ঋদ্ধিমান সাহা। অভিজ্ঞ এই ক্রিকেটারের ফেরার সম্ভাবনা আছে আসরের অঘোষিত সেমিফাইনালে। জেসন হোল্ডার আছেন দুর্দান্ত ফর্মে। অধিনায়ক ওয়ার্নার ব্যাটিংয়ে দলের ভরসা। আর রাশিদ খান-নর্টজেরা বল হাতে দিচ্ছেন আস্থার প্রতিদান।

অন্যদিকে কখনো ফাইনালে না খেলা দিল্লি চাইবে নতুন ইতিহাস গড়তে। টপ অর্ডারে তাদের চিন্তার কারণ পৃথ্বী শ’র অফ ফর্ম। তাই আসরে দুই সেঞ্চুরি হাঁকানো শিখর ধাওয়ানেই ভরসা রাখতে চাইবেন অধিনায়ক শ্রেয়াস আইয়্যার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com