বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে জাল সাত লাখ টাকাসহ আটক ৪

গাজীপুরে জাল সাত লাখ টাকাসহ আটক ৪

গাজীপুরের শ্রীপুরে সাত লাখ টাকার বেশি জাল টাকাসহ চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে শহরের মোগরখাল এলাকায় ও মধ্যরাতে শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিমখণ্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলী গ্রামের শফি উদ্দিনের ছেলে জসিম উদ্দিন এবং তার স্ত্রী নিলুফা বেগম,পটুয়াখালী গলাচিপা থানার রতনদি এলাকার মতিউর রহমানের ছেলে সফিকুল ইসলাম এবং ভোলার দক্ষিণ আইচার চরমাইনকা এলাকার শাহ আলম ফরাজীর ছেলে হাবিবুর রহমান। তারা গাজীপুরের শ্রীপুর, মোগরখালসহ বিভিন্ন জায়গায় ভাড়া থাকতেন।

গাজীপুর মহান গোয়েন্দা পুলিশের ডিসি (উত্তর) জাকির হোসেন বলেন, সফিকুল ইসলামের ঘরে অভিযান চালিয়ে বিছানার নিচ থেকে ১০০০ টাকার ৩৭৭টি এবং ৫০০ টাকার ২১৪টিসহ চার লাখ ৮৪ হাজার টাকার জাল টাকা উদ্ধার করা হয়। পরে তার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মহানগরের ভোগড়া বাইপাস সড়ক এলাকার এক ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে হাবিবুর রহমানকে আটক করা হয়।

শ্রীপুর মডেল থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, শুক্রবার মধ্যরাতে অভিযান চালিয়ে ওই স্বামী-স্ত্রীকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুই লাখ ৫০ হাজার টাকা জাল টাকা উদ্ধার করা হয়। এরমধ্যে এক হাজার টাকার ২০৫টি নোট এবং ৫০০ টাকার ৯১টি নোট রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com