বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুরে ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোনাখালি এলাকায় ট্রেন-বাস সংঘর্ষে পর বন্ধ হয়ে যাওয়া ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।

দুর্ঘটনা কবলিত বাসটি রেললাইন থেকে সরিয়ে নিলে শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টা ২০ মিনিটের দিকে ট্রেন চলাচল শুরু হয়।

জয়দেবপুর জংশনের প্রধান মাস্টার মো. শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার ভোর রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে সোনাখালি এলাকার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বাসযাত্রী এক নারী নিহত এবং চারজন আহত হয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই মান্নান জানান, ঢাকাগামী নীলসাগর ট্রেনটি সোনাখালি রেলক্রসিং এলাকা অতিক্রম করার সময় রেল লাইনে ওঠে পড়া একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় বাসটি ট্রেনের সঙ্গে আটকে যায়। এ অবস্থায় ট্রেনের চালক ট্রেনটি থামাতে সক্ষম হলেও সে সময় ট্রেনটি ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে চলে যায়। এ দুর্ঘটনায় বাসের এক নারী যাত্রী নিহত এবং অপর চারযাত্রী আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কবিরুল ইসলাম জানান, খবর পেয়ে এ ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বাসটি রেললাইন থেকে সরিয়ে নেয়। এরপর ট্রেন চলাচল শুরু হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com