বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় বাসযাত্রী নিহত

কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় বাসযাত্রী নিহত

গাজীপুরের কালিয়াকৈরে ট্রেন-বাস সংঘর্ষে বাসের এক যাত্রী নিহত এবং চারজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ঢাকার স‌ঙ্গে উত্তরব‌ঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (৭ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে কালিয়াকৈর উপজেলার সোনাখালি এলাকার রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান এ তথ্য জানিয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই মান্নান জানান, ঢাকাগামী নীলসাগর ট্রেনটি সোনাখালি রেলক্রসিং এলাকা অতিক্রম করার সময় রেল লাইনে ওঠে পড়া একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

এসময় বাসটি ট্রেনের সঙ্গে আটকে যায়। এ অবস্থায় ট্রেনের চালক ট্রেনটি থামাতে সক্ষম হলেও সে সময় ট্রেনটি ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে চলে যায়। এ দুর্ঘটনায় বাসের এক নারী যাত্রী নিহত এবং অপর চারযাত্রী আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

এসআই মান্নান আরও জানান, দুর্ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। ট্রেন চলাচল সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com