বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২

গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২

গাজীপুরের কালিয়াকৈরের সোনাখালি এলাকায় যাত্রীবাহী ট্রেন ও বাসের সংঘর্ষে মাসুদ মিয়া (২৭)নামে আরও একজন মারা গেছেন। এর আগে সকালে করিমা আক্তার (৩৫) নামে এক নারী ঘটনাস্থলে নিহত হন। শনিবার (৭ নভেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে জয়দেবপুর-উত্তরবঙ্গ রেলপথের সোনাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) রাজিব চক্রবর্তী।

থানা পরিদর্শক (তদন্ত) জানান, ঢাকাগামী নীলসাগর ট্রেনটি সোনাখালি রেলক্রসিং এলাকা অতিক্রম করার সময় রেললাইনে ওঠে পড়া একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় বাসটি ট্রেনের সঙ্গে আটকে যায়। এ অবস্থায় ট্রেনের চালক ট্রেনটি থামাতে সক্ষম হলেও সে সময় ট্রেনটি ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে চলে যায়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই করিমা আক্তার নামে বাসের এক নারী যাত্রী নিহত এবং অপর চারযাত্রী আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাসুদ মিয়া মারা যান।

এ বিষয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল মান্নান জানান, দুর্ঘটনাকবলিত বাসটি রেললাইন থেকে সরিয়ে নেওয়ার পর সকাল সাড়ে ৯টা থেকে জয়দেবপুর-উত্তরবঙ্গ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com