বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নৌপথর নাব্যতা বজায় রাখতে সারাবছর বড় ধরণের ও সংরক্ষণ ড্রেজিং করা হচ্ছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপথর নাব্যতা বজায় রাখতে সারাবছর বড় ধরণের ও সংরক্ষণ ড্রেজিং করা হচ্ছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী


ঢাকা, ৭ নভেম্বর;
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনার সরকার এর সময় ছাড়া বাংলাদেশ সুস্থ্য ধারায় চলেনি। বঙ্গবন্ধুকে হত্যার পর শেখ হাসিনার সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার মাঝখানে যারা ক্ষমতায় ছিল তারা দেশে রক্তপাত, লুটতরাজ ও অসুস্থ্য ধারা সৃষ্টি করেছিল। অসুস্থ্য ধারার কারণে নদ-নদীর গতিপথ হারিয়ে গেছে। প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নির্দেশে নৌপথ উদ্ধারে কাজ করছি।
প্রতিমন্ত্রী আজ জাতীয় প্রেস ক্লাবে শিপিং এন্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরাম (এসসিআরএফ) আয়োজিত ‘নদী, নৌপথ ও পর্যটন খাতের বিকাশে করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।


সংগঠনের সভাপতি আশীষ কুমার সেনএর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, নদী গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক প্রকৌশলী লুৎফর রহমান, নদী গবেষক আমিনুর রসুল বাবু, এসসিআরএফ-এর সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সবুজ ও বর্তমান সহ-সভাপতি অমরেশ রায়। এসসিআরএফ-এর সাধারণ সম্পাদক মহসীনুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক সভাপতি আনিসুর রহমান খান।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নদী ব্যবস্থাপনাকে সঠিকভাবে ব্যবহার করতে না পারলে দেশ ঝুঁকির মধ্যে পড়ে যাবে।

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ১০ হাজার কিলোমিটার নৌপথ খননের কথা উল্লেখ রয়েছে। প্রধানমন্ত্রী নদী খননের বিষয়টি ধারণ করেন বলেই নির্বচনী ইশতেহারে সেটি উল্লেখ করা হয়েছে। সরকার ১০ হাজার কিলোমিটার নৌপথ খননের লক্ষ্যে কাজ করছে। নদী খননের জন্য হোপার ড্রজারসহ আধুনিক ড্রেজার সংগ্রহ করা হবে। নৌপথর নাব্যতা বজায় রাখতে সারাবছর বড় ধরণের ও সংরক্ষণ (ক্যাপিটাল ও মেইন্টেনেন্স) ড্রেজিং করা হচ্ছে।


প্রতিমন্ত্রী বলেন, দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও প্রাজ্ঞ রাজনীতির কারণে সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দেশ এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী ১৬ কোটি মানুষকে সাহসী করে তুলেছেন। স্বপ্নচারিনী শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখাচ্ছেন না; তা বাস্তবায়ন করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যার পর জেলখানায় জাতীয় চারনেতাকে হত্যা এবং ৭ নভেম্বর রণাঙ্গণের মুক্তিযোদ্ধাদের হত্যার করে খুনিরা দেশে আতংকের সৃষ্টি করেছিল। আতংক সৃষ্টি করা হয়েছিল-যেন কেউ প্রতিবাদ করতে না পারে।

তিনি বলেন, এসব হত্যাকান্ড মানুষ সমর্থন করেনি। যারা হত্যাকান্ড ঘটিয়েছে তারা বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে পারেনি। টিকে আছে শুধু বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি। বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com